শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

SW News24
শুক্রবার ● ৮ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » উপকূল » বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ায় চারদিন যাবৎ;মাছধরা বন্ধ দুবলারচরে হাজার হাজার জেলে অলস সময় পার করছেন
প্রথম পাতা » উপকূল » বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ায় চারদিন যাবৎ;মাছধরা বন্ধ দুবলারচরে হাজার হাজার জেলে অলস সময় পার করছেন
৪৭৯ বার পঠিত
শুক্রবার ● ৮ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ায় চারদিন যাবৎ;মাছধরা বন্ধ দুবলারচরে হাজার হাজার জেলে অলস সময় পার করছেন



শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ ---ঘূর্ণীঝড় মিগজাউমের প্রভাবে বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ায় চারদিন যাবৎ  মাছধরা বন্ধ রেখে দুবলারচরে হাজার হাজার জেলে অলস সময় পার করছেন।
দুবলারচর থেকে রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিন ফরাজী শুক্রবার দুপুরে মোবাইল ফোনে বলেন, ঘূর্ণীঝড় মিগজাউমের প্রভাবে বঙ্গোপসাগরে গত চারদিন ধরে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। সুর্যের দেখা নেই। আকাশ ভারী মেঘাচ্ছন্ন হয়ে আছে। মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টির সাথে দমকা হাওয়া বইছে। দুবলারচরের কয়েক হাজার জেলে মাছধরা বন্ধ রেখে আলোরকোলসহ সুন্দরবনের বিভিন্ন খালে ট্রলার নৌকায় অলস সময় পার করছেন বলে মোতাসিন ফরাজী জানিয়েছেন।
দুবলার মাঝেরকেল্লার জেলে ইউনুস ফকির, আলাল মিয়া, নারিকেলবাড়ীয়ার জেলে বেলাল হোসেন, চান মিয়া ও শেলারচরের জেলে ছগির হোসেন এবং আবুল কালাম বলেন, বর্তমানে  দুবলারচরে দশ হাজারেরও বেশি জেলে অবস্থান করছেন। এদের  প্রায়  সকল জেলে  মহাজনদের কাছ থেকে দাদন নিয়ে সাগরে মাছ ধরতে এসেছে। মাছ ধরে মহাজনের দেনা শোধ করার কথা। বার বার আবহাওয়া খারাপ হওয়ায় সাগরে মাছ ধরতে যেতে পারিনা।
জেলেপল্লী দুবলা ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্ট রেঞ্জার মোঃ খলিলুর রহমান বলেন, এবারের শুঁটকি মৌসুমের শুরুটা ভালো যাচ্ছেনা। কয়েক দফা আবহাওয়া খারাপ হওয়ায় জেলেরা মাছ ধরতে পারছেনা। আবহাওয়া আর খারাপ না হলে জেলেরা ক্ষতি পুষিয়ে উঠতে পারবে বলে আশা প্রকাশ করেন ঐ ভারপ্রাপ্ত কর্মকর্তা।





উপকূল এর আরও খবর

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও বৃষ্টিতে পাইকগাছায় বেড়েছে জনদুর্ভোগ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও বৃষ্টিতে পাইকগাছায় বেড়েছে জনদুর্ভোগ
জলবায়ু পরিবর্তনে উপকূলের ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর ন্যার্যতা ও সমতা কার্যকর করা প্রযোজন জলবায়ু পরিবর্তনে উপকূলের ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর ন্যার্যতা ও সমতা কার্যকর করা প্রযোজন
জলবায়ু পরিবর্তনে উপকূলের জনগোষ্ঠীর ন্যার্যতা ও সমতা থেকে বঞ্চিত হচ্ছে জলবায়ু পরিবর্তনে উপকূলের জনগোষ্ঠীর ন্যার্যতা ও সমতা থেকে বঞ্চিত হচ্ছে
সুন্দরবন সংলগ্ন উপকূলের বনজীবীদের কষ্ট,পরিশ্রম আর অভাব নিত্য সঙ্গী সুন্দরবন সংলগ্ন উপকূলের বনজীবীদের কষ্ট,পরিশ্রম আর অভাব নিত্য সঙ্গী
জলবায়ু পরিবর্তনে উপকূলের জনগোষ্ঠীর ন্যার্যতা ও সমতা কার্যকর করা প্রযোজন জলবায়ু পরিবর্তনে উপকূলের জনগোষ্ঠীর ন্যার্যতা ও সমতা কার্যকর করা প্রযোজন
জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় নারীদের রোগবালাই বাড়ছে জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় নারীদের রোগবালাই বাড়ছে
জলবায়ু পরিবর্তনের ফলে দুর্যোগে উপকূলীয় মানুষের জীবন জীবিকা বদলে যাচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে দুর্যোগে উপকূলীয় মানুষের জীবন জীবিকা বদলে যাচ্ছে
জলবায়ু পরিবর্তনে চ্যালেঞ্জ ও গণমাধ্যমের ভূমিকা জলবায়ু পরিবর্তনে চ্যালেঞ্জ ও গণমাধ্যমের ভূমিকা
খুলনার তিন উপজেলার খাবার পানির এক মাত্র উৎস উপকূলের আলমশাহী পুকুর খুলনার তিন উপজেলার খাবার পানির এক মাত্র উৎস উপকূলের আলমশাহী পুকুর
আইলার ক্ষত নিয়ে ১৭ বছরে উপকূলবাসী আইলার ক্ষত নিয়ে ১৭ বছরে উপকূলবাসী

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)