শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ১২ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » আঞ্চলিক » গাবুরাতে ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত
প্রথম পাতা » আঞ্চলিক » গাবুরাতে ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত
৩৭১ বার পঠিত
মঙ্গলবার ● ১২ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাবুরাতে ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত

---

১২ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০টায়  বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের বাস্তবায়নে এবং জার্মান দাতা সংস্থা ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড এর আর্থিক সহযোগিতায় গাবুরা ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের আয়োজনে চকবারা, গাবুরাতে অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

ফোরামের সভাপতি শেখ আমীর হোসেনের  সভাপতিত্বে উক্ত অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় আরও উপস্থিত ছিলেন ফোরামের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুর রাজ্জাক, কোষাধ্যক্ষ সালমা বেগম  সহ আরো অনেকে। সভায় জলবায়ু পরিবর্তন শীর্ষক কর্মপরিকল্পনা বিষয়ে আলোচনা হয়। একই সাথে স্থানীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ, মানববন্ধন, স্মারক লিপি প্রদান ও স্থানীয় পর্যায়ে নেতৃবৃন্দের সাথে সম্পৃক্ততা বৃদ্ধিকরণ বিষয়ে আলোচনা হয়।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশের দক্ষিন - পশ্চিম উপকূলীয় এলাকা জলবায়ু পরিবর্তনের কারণে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যেখানে ক্রমবর্ধমান হারে প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে। জলবায়ু পরিবর্তনের কারনে উপকূলে যে সংকট তৈরি হয়েছে  তা নিরসনে আমাদেরকে  নিঃস্বার্থভাবে কাজ করতে হবে। সকলে একসাথে মিলে যদি উদ্যোগ গ্রহণ করা যায় তবে আমরা সমস্যা কাটিয়ে উঠতে পারব।

সভায় সভাপতি শেখ আমীর হোসেন বলেন লিডার্স সব সময় আমদের পাশে রয়েছে। তিনি আরও বলেন লিডার্সের মাধ্যমে এই এলাকার কৃষি খাতে অনেক উন্নয়ন ঘটেছে।  এখানকার মানুষ লিডার্স থেকে স্বল্প খরচে ধানবীজ, সবজি বীজ ও জৈব সার পাওয়ার ফলে তাদের খাদ্যের দৈনিক যোগান দেওয়ার পরও বাইরে বিক্রি করে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে।

উক্ত সভায় জলবায়ু পরিবর্তন এর প্রভাবে উপকুলের সংকটে করণীয় বিষয়ে সকলে মতামত ব্যক্ত করেন। সভায় আগামী ৬ মাসের জন্য উক্ত ফোরামের একটি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। উক্ত পরিকল্পনা উপকূলের জনমানুষের অধিকার রক্ষায় কার্যকরী ভূমিকা রাখবে বলে ফোরামের প্রত্যাশা।





আঞ্চলিক এর আরও খবর

মহম্মদপুরে নদীগর্ভে বিলীন হচ্ছে সড়ক ; চরম ঝুঁকিতে ১০ হাজার মানুষ মহম্মদপুরে নদীগর্ভে বিলীন হচ্ছে সড়ক ; চরম ঝুঁকিতে ১০ হাজার মানুষ
জন্মাষ্টমী উপলক্ষে- পাইকগাছার রাড়ুলীতে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা জন্মাষ্টমী উপলক্ষে- পাইকগাছার রাড়ুলীতে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা
পাইকগাছার আমুরকাটা বয়ারঝাপা সড়ক ঝুঁকিতে পাইকগাছার আমুরকাটা বয়ারঝাপা সড়ক ঝুঁকিতে
দেশের মানুষের আস্থায় বিচার বিভাগকে ফিরিয়ে আনতে চাই -  আইনমন্ত্রী দেশের মানুষের আস্থায় বিচার বিভাগকে ফিরিয়ে আনতে চাই - আইনমন্ত্রী
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকে ১৮শত মুরগির বাচ্চা ও মুরগির খাদ্য বিতরণ শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকে ১৮শত মুরগির বাচ্চা ও মুরগির খাদ্য বিতরণ
মাগুরায় জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে পুষ্পস্তবক  অর্পণ ও আলোচনা সভা মাগুরায় জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা
পাইকগাছায় জুলাই শহিদ দিবস পালিত পাইকগাছায় জুলাই শহিদ দিবস পালিত
পাইকগাছা পূজা উদযাপন পরিষদের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত পাইকগাছা পূজা উদযাপন পরিষদের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত
শ্রীপুরের চাকদাহ গ্রামের রাস্তার বেহাল দশা; জনদুর্ভোগে  গ্রামবাসী শ্রীপুরের চাকদাহ গ্রামের রাস্তার বেহাল দশা; জনদুর্ভোগে গ্রামবাসী

আর্কাইভ