শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

SW News24
সোমবার ● ১৮ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » রাজনীতি » মাগুরায় প্রেসগুলোতে নেই কোন ব্যস্ততা ; কাজ না পেয়ে শঙ্কায় মালিকরা
প্রথম পাতা » রাজনীতি » মাগুরায় প্রেসগুলোতে নেই কোন ব্যস্ততা ; কাজ না পেয়ে শঙ্কায় মালিকরা
২৯০ বার পঠিত
সোমবার ● ১৮ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় প্রেসগুলোতে নেই কোন ব্যস্ততা ; কাজ না পেয়ে শঙ্কায় মালিকরা

---

শাহীন আলম তুহিন,মাগুরা থেকে : দ্বাদশ জাতীয় সংসদকে সামনে মাগুরায় জমেনি পোষ্টার ছাপানো প্রেস পাড়া গুলো। গতকাল সোমবার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দের পর সরজমিন মাগুরা শহরের মাগুরা প্রিন্টার্স ,লাকী প্রেস,সুফিয়াসহ বিভিন্ন প্রেসগুলো গুলো ঘুরে দেখা গেছে প্রার্থীদের পোষ্টার ছাপানো কাজে ম্যাশিনম্যানদের নেই কোন ব্যস্ততা । প্রেস মালিকরা বলছেন,এবার নির্বাচনে জেলায় শক্ত কোন প্রতিদ্বন্দী প্রার্থী না থাকার কারণে আমরা কোন কাজ পাচ্ছি না । কিন্তু এ নির্বাচনে সামনে রেখে আমরা লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করেছি । মালামাল ১ সপ্তাহ আগেই কিনে রেখেছি । শুধু নৌকা মার্কা প্রতীকের কাজ আমরা পাচ্ছি তবে সামান্য ।

মাগুরা প্রিন্টার্স এর সত্ত্বাধিকারি রেফাতুল কবীর বাবর বলেন,অন্যবার আমার প্রতীক বরাদ্দে ২ দিন আগেই প্রার্থীদের পোষ্টার ছাপানোর কাজ করেছিলাম কিন্তু এবার আমাদের কোন কাজ নেই । কাজ চলছে শুধু নৌকা প্রতীকের তাও সামান্য । এ নির্বাচনে জেলায় আওয়ামীলীগ ,জাতীয় পার্টিসহ অন্যান্য প্রার্থীরা অংশ নিচ্ছে কিন্তু এবার প্রচার-প্রচারণার জন্য মুল পোষ্টার-ব্যানার তৈরির জন্য প্রার্থীদের মধ্যে কোন প্রতিযোগিতা নেই ,নেই কোন ব্যস্ততা । আমি নির্বাচনের আগেই প্রায় প্রেস এর মালামাল গুদামে সংগ্রহ করেছি । ঢাকা থেকে বাকীতে মালামাল কিনে নিয়ে এসেছি কিন্তু প্রতীক বরাদ্দের পর পর আশানুরুপ কাজ না পেয়ে হতাশ হচ্ছি । গত ২০১৮ সালের নির্বাচনে আমাদের কাজ ছিল জমজমাট । প্রতীক বরাদ্দের পর পর আমাদের প্রেস পাড়া গুলো  কাজ চলে ছিল দিনরাত । প্রচার-প্রচারণার শেষ দিন পর্যন্ত আমাদের কাজ ছিল বিরামহীন । এবার নির্বাচনের তেমন উত্তাপ না থাকাতে কোন কাজ নেই বিপাকে আমাদের ব্যবসা ।

মাগুরা ডিজিটাল সাইন এর মালিক রিয়াদুল ইসলাম রাজন বলেন,এ নির্বাচনকে সামনে রেখে আমাদের কাজের ভাটা পড়েছে । কাজ যা পাচ্ছি শুধু নৌকা প্রতীকের । তা সামান্য পরিমানের কাজ । আমি নির্বাচনকে সামনে রেখে লক্ষ লক্ষ টাকার মালমাল ক্রয় করেছি । এখন যদি আশানুরুপ কাজ না প্য়া তাহলে আমার ব্যবসা পথে বসবে । গত নির্বাচনে  আমাদের পোষ্টার-ব্যানারের লক্ষ লক্ষ টাকার কাজ হয়েছিল কিন্তু এবার কোন কাজ নেই । নেই প্রার্থীদের দৌড়,নেই কোন কাজ । তাছাড়া নির্বাচনে শুধু মাগুরা নয় মাগুরার বাইরের পাশ্ববর্তী জেলা ঝিনাইদহ,যশোর,ফরিদপুর ও নড়াইল জেলার কাজও আমরা পেয়ে ছিলাম । প্রতীক বরাদ্দে দুইদিন আগেই নির্বাচনের প্রার্থীরা আমাদেও সাথে যোগাযোগ করে বুকিং দিয়ে কাজ দিয়ে ছিল কিন্তু এবার কোন কাজ ফলে না ফলে ব্যবসা নিয়ে ক্ষতির শঙ্কায় আছি ।

মাগুরা প্রিন্টার্স এর মেশিনম্যান মোর্শারফ হোসেন জানান,এ নির্বাচনে আমাদের কাজের কোন ব্যস্ততা নেই ।কাজ শুধু পাচ্ছি নৌকা প্রতীকের । কিন্তু বিগত নির্বাচন গুলোতে কাজের চাপ ছিল খুবই বেশি । সাধারণ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দের পর পরই আমাদের প্রেসগুলোতে কাজের চাপ বেড়ে যায় কিন্তু এবার ফল উল্টো । নেই কোন ,নেই ব্যস্ততা ।





রাজনীতি এর আরও খবর

সুন্দরবন কেন্দ্রীক পর্যটন শিল্পসহ সকল অবকাঠামোর উন্নয়ন করা হবে; অ্যাড. শফিকুল আলম মনা সুন্দরবন কেন্দ্রীক পর্যটন শিল্পসহ সকল অবকাঠামোর উন্নয়ন করা হবে; অ্যাড. শফিকুল আলম মনা
পাইকগাছায় ধানের শীষের প্রার্থী মনিরুল হাসান বাপ্পীর পক্ষে সনাতনী সমাবেশে জনতার ঢল পাইকগাছায় ধানের শীষের প্রার্থী মনিরুল হাসান বাপ্পীর পক্ষে সনাতনী সমাবেশে জনতার ঢল
সকল ষড়যন্ত্র উপেক্ষা করে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানালেন মাওলানা আবুল কালাম আজাদ সকল ষড়যন্ত্র উপেক্ষা করে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানালেন মাওলানা আবুল কালাম আজাদ
পাইকগাছায় গ্রাম ডাক্তারদের সাথে ধানের শীষ প্রতীকের প্রার্থীর ভার্চুয়ালী মতবিনিময় পাইকগাছায় গ্রাম ডাক্তারদের সাথে ধানের শীষ প্রতীকের প্রার্থীর ভার্চুয়ালী মতবিনিময়
মাগুরায় ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল মাগুরায় ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল
পাইকগাছার সোলাদানায় ধানের শীষ প্রতীকের প্রার্থী মনিরুল হাসান বাপ্পী জনসভা পাইকগাছার সোলাদানায় ধানের শীষ প্রতীকের প্রার্থী মনিরুল হাসান বাপ্পী জনসভা
মাগুরায় চলছে হ্যাঁ ভোটের প্রচার-প্রচারণা মাগুরায় চলছে হ্যাঁ ভোটের প্রচার-প্রচারণা
ইউপি সদস্য থেকে এমপি প্রার্থী ইউপি সদস্য থেকে এমপি প্রার্থী
নড়াইল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী নাগিব হোসেনের নির্বাচনী পথসভা ও মিছিল নড়াইল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী নাগিব হোসেনের নির্বাচনী পথসভা ও মিছিল
দেশ নিয়ে থাকবো দেশের উন্নয়ন করবো  - ডা. শফিকুর রহমান দেশ নিয়ে থাকবো দেশের উন্নয়ন করবো - ডা. শফিকুর রহমান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)