বুধবার ● ১০ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » রাজনীতি » পাইকগাছায় স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন
পাইকগাছায় স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষ্যে পাইকগাছা উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু’র সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কমিটির সহ-সভাপতি সমিরণ সাধু। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন এর সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন আওয়ামী লীগ নেতা বিজন বিহারী সরকার, পৌর কমিটির সদস্য সচিব হেমেশ চন্দ্র মন্ডল, জিএম ইকরামুল ইসলাম, বিভূতি ভুষণ সানা, নির্মল ঢালী, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক অ্যাড. শেখ আব্দুর রশিদ, সদস্য সচিব ময়নুল ইসলাম, ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, পরেশ মন্ডল, মো. রফিকুল ইসলাম, আশুতোষ মন্ডল, উপজেলা শ্রমিকলীগের সভাপতি শেখ হারুনর রশিদ হিরু, সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান মিজান, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতীম চক্রবর্তী, মুক্ত অধিকারী, রিপন রায়। এ সময়
আরো উপস্থিত ছিলেন বিনয় কৃষ্ণ মন্ডল, ইউপি সদস্য ফেরদৌস নুরুল ইসলাম, মৃতুঞ্জয় সরদার, সৌমেন আচার্য, নিউটন মিস্ত্রী মো. ইকরামুল ইসলাম সবুজ, মো. রাব্বু ইসলাম দিপু, শেখ সিরাজ, আব্দুর রশিদ গোলদার, অমৃত সরদার। আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন আওয়ামীলীগ নেতা জিএম ইকরামুল ইসলাম।






পাইকগাছায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালিত
বিএনপির হাতে স্বাধীনতার পতাকা ২৪ এর ঐক্য বিনষ্ট হতে দেবেনা - সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী
পাইকগাছায় গদাইপুর ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা
শ্রীপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্যের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ
পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রধানমন্ত্রী খুলনায় আগমন সফল করার লক্ষে পাইকগাছায় উপজেলা ও পৌর বিএনপির প্রস্তুতি সভা
মাগুরায় জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ
মাগুরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত; শোকের আবহ
লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার 