বৃহস্পতিবার ● ১৮ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ৫ টি বসত ঘর আগুনে পুড়ে ছাই
পাইকগাছায় ৫ টি বসত ঘর আগুনে পুড়ে ছাই
![]()
পাইকগাছায় ৫ টি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার বিকালে পাইকগাছা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড শিববাটি গ্রামে এ আগুনের ঘটনা ঘটে। আগুনে পাঁচটি বসত ও রান্নাঘর সমপূর্ণ পুড়ে প্রায় তিন লাখ টাকার মত ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানান। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বলেন, শত্রুতা করে কেও এমন ঘটনা ঘটাতে পারে। তবে এলাকাবাসীরা মনে করছেন রান্নাঘর থেকে আগুনটি লাগতে পারে। আগুন লাগার পর স্থানীয়রা ও আশাশুনির ফায়ার সার্ভিস এর সহায়তায় আগুন নিভানো হয়। তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই সব পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত রেবেকা বিবি (৫০)বলেন, স্বামী আকবর গাজী (৬৫) ভ্যান চালক বাড়িতে ছিল না।সে ভ্যান চালাতে গিয়েছিল। আমি আমার ছোট ছেলে এবং আমার তিন বছরের পোতা বাড়িতে ছিলাম। হঠাৎ করে কিভাবে যে ঘটনা ঘটলো আমি বুঝতে পারলাম না। ঘরসহ সব মালামাল পুড়ে গেছে। এক কাপড়ে আছি। কি করে চলবো বুঝতে পারছি না। বসতঘর পুড়ে যাওয়া এসব পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে দিন কাটাতে হবে ।






গুলিস্তানের ভাউচার, চায়না পণ্য হিসেবে বিক্রির অভিযোগে মাগুরায় একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় অনুমোদনবিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান; জরিমানা ও কারাদণ্ড
পাইকগাছায় পুলিশ কর্মকর্তার মাকে হত্যা করে বাড়িতে ডাকাতি; পুকুর থেকে গলাকাটা লাশ উদ্ধার
পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স এর ভিতরে এম্বুলেন্স ও মাইক্রোবাস অযাচিতভাবে পার্কিং করে রাখায় মোবাইল কোর্ট পরিচালনা
পাইকগাছায় তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি; মোবাইল কোর্টে জরিমানা
পাইকগাছায় যুবকের আত্মহত্যা
পাইকগাছায় অবৈধ নেটজালসহ পারশে পোনা জব্দ এবং জাল পুড়িয়ে বিনষ্ট
সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি
পাইকগাছার আলোচিত অপহরণ মামলার আসামি গ্রেফতার; স্কুলছাত্রী উদ্ধার
পাইকগাছায় ভেজাল বিরোধী অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা 