শনিবার ● ২০ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ বাঙালী জাতি চিরদিন মনে রাখবে … এমপি মোঃ রশীদুজ্জামান
মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ বাঙালী জাতি চিরদিন মনে রাখবে … এমপি মোঃ রশীদুজ্জামান
খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান বলেছেন, জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের অবদান ও আত্মত্যাগ বাঙালি জাতি চিরদিন মনে রাখবে। শনিবার বেলা ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরোও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সরকার মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক, ক্ষুধামুক্ত ও স্মার্ট দেশ গড়তে আপ্রান চেষ্টা করে যাচ্ছে। অথচ দুঃখের বিষয় সরকারী ভাবে মাসিক ভাতা,বাড়ী ও অন্যান্য সুভিধা পেয়েও অনেক মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু ও তার কন্যা শেখ হাসিনা’র আদশ্যচ্যুত হয়ে দ্বিদ্ধা বিভক্তি হয়ে পড়েছেন, এটা কারোর কাম্য না। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ শাহদৎ হোসেন বাচ্চুর সভাপতিত্বে ও ডেপুটি কমান্ডার আঃ রাজ্জাক মলঙ্গীর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক কমান্ডার ও রাড়ুলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, মুক্তিযোদ্ধা ও রাড়ুলীর সাবেক ইউপি চেয়ারম্যান আঃ মজিদ গোলদার, মুক্তিযোদ্ধা রনজিৎ কুমার সরকার, জামির হোসেন, মাহাবুব জোয়াদ্দার, দীলিপ কুমার রায়, আঃ সবুর, আমজেদ গাজী, সরদার আঃ মাজেদ, আঃ আজিজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী প্রমুখ।






নড়াইলে ঊষার আলো সূর্যসংঘের সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠিত
পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮; আহত ৪৯
পাইকগাছায় সরকারি রাস্তার পাশের ইজারার স্থাপনা সরিয়ে দিলো বিক্ষুব্ধ জনতা
নড়াইলে গা ঘেষে মসজিদ-মন্দিরের অবস্থান, সম্প্রীতির বন্ধনে প্রায় ৪৫ বছর ধরে চলছে দুর্গোৎসব
মাগুরায় আর্থিক অনুদানের চেক বিতরণ
পাইকগাছায় দুর্গা পূজা উপলক্ষে অসহায় হিন্দু জনগোষ্ঠীর মাঝে শাড়ী বিতারণ
পাইকগাছা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের বিভিন্ন মন্দির পরিদর্শন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ 