শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

SW News24
রবিবার ● ২৮ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় সকলের ঐক্যবদ্ধতা প্রয়োজন
প্রথম পাতা » আঞ্চলিক » জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় সকলের ঐক্যবদ্ধতা প্রয়োজন
৪১৪ বার পঠিত
রবিবার ● ২৮ জানুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় সকলের ঐক্যবদ্ধতা প্রয়োজন

---

বাংলাদেশ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ। বাংলাদেশের ভৌগলিক অবস্থানই একে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে সংকটাপন্ন শীর্ষ ১০ টি দেশের মধ্যে ১টি করে তুলেছে। বাংলাদেশের দক্ষিণ - পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকা এর মধ্যে সবচেয়ে বেশি সংকটাপন্ন।  উপকূলীয় এলাকার এই সংকট নিরসনে সবাইকে সম্মিলিতভাবে জরুরী পদক্ষেপ নেওয়ার  দাবি জানিয়েছেন সাতক্ষীরা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সদস্যরা।

আজ  রবিবার সকাল ১১.০০ টায় স্বদেশ সভাকক্ষ, কাটিয়া, সাতক্ষীরাতে, বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর সহযোগিতায় এবং সাতক্ষীরা জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরাম আয়োজিত অর্ধবার্ষিক সমন্বয় সভায় এই দাবি তুলে ধরা হয়।

সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি প্রফেসর মোঃ আব্দুল হামিদ। সভায়  আরো উপস্থিত ছিলেন ফোরামের সদস্য সচিব মাধব চন্দ্র দত্ত, আবুল কালাম আজাদ, ফরিদা আকতার বিউটি, শেখ আফজাল হোসেন, জোৎস্না দত্ত, মকবুল হোসেন, একোব্বর হোসেন, শরীফুল্লাহ কায়সার সুমন, তাহমিনা ইসলাম সহ আরো অনেকে।

উক্ত সভায় উপকূলের বর্তমান অবস্থা তুলে ধরে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন আজ মানবতার জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ । বাংলাদেশের দক্ষিণ - পশ্চিম উপকূলীয় অঞ্চল এই জলবায়ু পরিবর্তনের ফলে সবথেকে বেশি ঝুঁকিপূর্ণ। এই পরিস্থিতিতে দক্ষিণ - পশ্চিম উপকূলীয় এলাকাকে রক্ষা করার জন্য এই এলাকাকে বিশেষ এলাকা ঘোষণা করে দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনার দরকার। তারা আরো বলেন যে জলবায়ু সংকট যেহেতু মানবতার জন্য হুমকিস্বরূপ তাই এই জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় সকলের ঐক্যবদ্ধতা প্রয়োজন। এরই পরিপ্রেক্ষিতে সাতক্ষীরায় নবনির্বাচিত সাংসদদের নিয়ে একত্রে একটি আলোচনা সভার আয়োজন করা হবে বলে উক্ত সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। বর্তমান নবনির্বাচিত সরকার উপকূলের সংকট নিরসনে কার্যকর ভূমিকা গ্রহণ করবে এবং পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সভায় বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়া ও সভায় জলবায়ু পরিবর্তন রোধকল্পে আগামী ৬ মাসের জন্য কিছু কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। সভায় আলোচিত পরিকল্পনাসমূহ উপকূলের জনমানুষের অধিকার রক্ষায় কার্যকরী ভূমিকা রাখবে বলে ফোরামের প্রত্যাশা।





আঞ্চলিক এর আরও খবর

নড়াইল গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীকে সংবর্ধনা নড়াইল গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীকে সংবর্ধনা
নড়াইলে মহিলা কলেজ পাড়া সড়কের উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার নড়াইলে মহিলা কলেজ পাড়া সড়কের উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার
খুলনার সেই সবুজ মাংস রহস্যের অবসান; ল্যাব রিপোর্টে মিলল কারণ খুলনার সেই সবুজ মাংস রহস্যের অবসান; ল্যাব রিপোর্টে মিলল কারণ
পাইকগাছায় নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পাইকগাছায় নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
মাগুরায় সংযোগ সড়ক নেই, পড়ে আছে সেতু মাগুরায় সংযোগ সড়ক নেই, পড়ে আছে সেতু
পাইকগাছা পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শন করলেন এমপি আবুল কালাম আজাদ পাইকগাছা পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শন করলেন এমপি আবুল কালাম আজাদ
মাগুরায় ৪৩ দুস্থ ও প্রতিবন্ধী পেল  আর্থিক সহায়তা চেক মাগুরায় ৪৩ দুস্থ ও প্রতিবন্ধী পেল আর্থিক সহায়তা চেক
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সফল করার লক্ষে পাইকগাছা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সফল করার লক্ষে পাইকগাছা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রান্তিক মানুষের আইনি সেবা সহজ করতে পাইকগাছায় ফ্রেন্ডশিপের ওআরডি সেন্টারের যাত্রা শুরু প্রান্তিক মানুষের আইনি সেবা সহজ করতে পাইকগাছায় ফ্রেন্ডশিপের ওআরডি সেন্টারের যাত্রা শুরু
পাইকগাছায় ওসির সাথে মতবিনিময় ও পূজা পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত পাইকগাছায় ওসির সাথে মতবিনিময় ও পূজা পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)