শুক্রবার ● ১ মার্চ ২০২৪
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় জুয়ার সরঞ্জামসহ ৮ জুয়াড়ি আটক
পাইকগাছায় জুয়ার সরঞ্জামসহ ৮ জুয়াড়ি আটক
পাইকগাছা থানা পুলিশ জুয়ার সরঞ্জাম ও নগদ অর্থ সহ ৮ জন জুয়াড়ি’কে আটক আটক করেছে। থানা সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গড়ুইখালী ইউনিয়নের শান্তা গ্রাম থেকে বাইনবাড়িয়া ক্যাম্প পুলিশের সহয়তায় এসআই হাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে জুয়া খেলারত অবস্থায় ৮ জন জুয়াড়ি’কে ৩৬৪০ টাকা ও জুয়ার সরঞ্জাম ২ সেট তাসসহ আটক করে। আটককৃতরা হলেন, শান্তা গ্রামের মোঃ ইয়াসিন শিকারী (৩৮), শাহিন সরদার (৩৫), বিল্লাল শেখ (৩৫),জাহিদ সানা (২৩), বাপ্পি শেখ (২৭), বাবুল গাজী (৩০), ও ফকিরাবাদ গ্রামের হুমায়ুন কবির (২৩), আব্দুর রহমান শেখ (৪০) কে গ্রেফতার করা হয়। এ বিষয়ে থানা জুয়া আইনে মামলা হয়েছে, মামলা নং-১। এবিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান বলেন, জুয়া মুক্ত উপজেলা গড়ার লক্ষে ৮ জুয়াড়িকে আটক করা হয়েছে। তাদের নামে জুয়া আইনে মামলা হয়েছে।শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।






মহম্মদপুরে ঝটিকা অভিযানে ৫৬০০ লিটার তেল জব্দ
নড়াইলের লোহাগড়ায় ট্রেনে কাটা পড়ে নিহত ১
নড়াইলের লোহাগড়ায় পঞ্চম শ্রেণির ছাত্রকে নির্যাতনের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন
পাইকগাছার পুলিশ কর্মকর্তার মায়ের খুনিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে রহস্যজনক চুরি
পাইকগাছার বেতাঙ্গী নদী থেকে অবৈধ নেট-পাটা অপসারণ
মাগুরায়গৃহবধূ হত্যার প্রধান আসামি গ্রেফতার
পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজের নিচে সরকারি জমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ
পাইকগাছায় জ্বালানী তেল মজুদ রাখার অপরাধে এক ব্যাবসায়ীকে জরিমানা
আশাশুনির বদরতলা জেএস হাইস্কুলের কম্পিউটার অপারেটর নয়ন মৃধা বিদ্যুৎ স্পৃষ্টে নিহত 