বৃহস্পতিবার ● ৭ মার্চ ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপিত
মাগুরায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপিত

মাগুরা প্রতিনিধি : মাগুরায় যথাযোগ্য মর্যাদায় গতকাল বৃহস্পতিবার ঐতিহাসিক ৭ মার্চ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১০ টায় স্থানীয় নোমানী ময়দানে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসান, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার বিশ্বাস,পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর রিজভী জামান, সিভিল সার্জন ডাক্তার মো. শামীম কবির, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, জেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠন, বিভিন্ন সরকারি দপ্তর,শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসান। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।






পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
ক্লাইমেট জাস্টিস ফোরামের সাথে ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড সাউথ এশিয়ার প্রতিনিধিদের মতবিনিময়
পাইকগাছায় ভারী বৃষ্টিতে ঘর ভেঙ্গে পড়ায় দিশেহারা হতদরিদ্র বৃদ্ধা আমেনা
পাইকগাছায় নবাগত এসিল্যান্ড হিসেবে শাওন হোসেন অনিক এর যোগদান
খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির
মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা
পাইকগাছায় কড়ুলিয়া নদীর ওপর নির্মিত লস্কর-বাইনতলা সেতুর ৭৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে
পাইকগাছায় মশক নিধনে ১০ ফগার মেশিন বিতরণ
পাইকগাছায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরের গাবুরাতে জলবায়ু সহনশীল জীবিকায়ন সৃষ্টিতে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ 