শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ন ১৪৩৩

SW News24
সোমবার ● ১১ মার্চ ২০২৪
প্রথম পাতা » শিক্ষা » পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর সম্পন্ন
প্রথম পাতা » শিক্ষা » পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর সম্পন্ন
৪৪৬ বার পঠিত
সোমবার ● ১১ মার্চ ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর সম্পন্ন

---পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, ম্যানেজিং কমিটি ও অভিভাবকদের সমন্বয়ে শিক্ষা সফর সম্পন্ন হয়েছে। রবিবার দিনব্যাপী শিক্ষা সফরে শিশুদের স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ সফর। শিক্ষা সফর হিসেবে দেশে একমাত্র বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় উপস্থিত শিক্ষার্থী আবৃত্তি, নাচ, গান, দৌড়, রাণীর সিংহাসন দখল, বালিশ নিক্ষেপ খেলা সহ বিভিন্ন বিনোদন মূলক অনুষ্ঠান, আলোচনা সভা ও বনভোজনে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন, স্কুলের প্রধান শিক্ষক মিলি জিয়াসমিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, সহকারী শিক্ষা অফিসার ঝংকার ঢালী, ইউআরসি ইন্সট্রাক্টর মো. ঈমান উদ্দীন। এসময়ে প্রাক্তন প্রধান শিক্ষক আশুতোষ কুমার মন্ডল, সহকারী শিক্ষক রঞ্জুমানোয়ারা, গীতা রাণী, মাহফুজা খাতুন, শামীমা নাসরিন সীমা, ললিতা নাথ, নার্গিস পারভীন, এসএম আমিনুর রহমান লিটু, রত্নেশ্বর সরকার, আজমিরা সুলতানা,‌সাইদুর রহমান পলাশ, অনুপম ঘোষ ও সুস্মিতা রায়, অভিভাবক বাবুরাম মন্ডল, তাসলিমা বেগম, তানজিলা খাতুন, তমা বিশ্বাস সহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলি জিয়াসমিন বলেন, আগামীতে আরো বৃহত্তর পরিসরে শিক্ষা সফর ও বনভোজনের করা হবে। সকলে সহযোগিতা করলে ইনশাআল্লাহ বিদ্যালয়কে অনেক দূর এগিয়ে নিবো। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।





শিক্ষা এর আরও খবর

পাইকগাছা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মত বিনিময় সভা পাইকগাছা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মত বিনিময় সভা
নড়াইলে ২১ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা নড়াইলে ২১ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
পাইকগাছার রাড়ুলী আর কে বি কে হরিশ্চন্দ্র কলেজিয়েট স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সংবর্ধনা প্রদান পাইকগাছার রাড়ুলী আর কে বি কে হরিশ্চন্দ্র কলেজিয়েট স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সংবর্ধনা প্রদান
মাগুরায় মেধাবৃত্তি পেল ৬৩ শিক্ষার্থী মাগুরায় মেধাবৃত্তি পেল ৬৩ শিক্ষার্থী
পাইকগাছায় এইচএসসিতে শীর্ষে ফসিয়ার রহমান মহিলা কলেজ ;একজনও পাস করেনি কপিলমুনি সহচরী বিদ্যামন্দিরে পাইকগাছায় এইচএসসিতে শীর্ষে ফসিয়ার রহমান মহিলা কলেজ ;একজনও পাস করেনি কপিলমুনি সহচরী বিদ্যামন্দিরে
পাইকগাছায় ৭ম উপজেলা স্কাউট সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় ৭ম উপজেলা স্কাউট সমাবেশ অনুষ্ঠিত
নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৭ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৭ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
পাইকগাছার গড়ইখালী আলমশাহী ইনিস্টিউটের নব গঠিত অ্যাডহক কমিটির সংবর্ধনা প্রদান পাইকগাছার গড়ইখালী আলমশাহী ইনিস্টিউটের নব গঠিত অ্যাডহক কমিটির সংবর্ধনা প্রদান
পাইকগাছায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা পাইকগাছায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
পাইকগাছায় উৎসব মুখর পরিবেশে সব কলেজে নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন পাইকগাছায় উৎসব মুখর পরিবেশে সব কলেজে নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)