শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ৪ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » কয়রায় আত্মসমর্পণকারী ১৩ বনদস্যুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
প্রথম পাতা » আঞ্চলিক » কয়রায় আত্মসমর্পণকারী ১৩ বনদস্যুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
৩০২ বার পঠিত
বৃহস্পতিবার ● ৪ এপ্রিল ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কয়রায় আত্মসমর্পণকারী ১৩ বনদস্যুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

---

 অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ কয়রা উপজেলার ১৩ জন আত্মসমর্পণকারী বনদুস্যদের মাঝে র‌্যাব-৮ বরিশালের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। র‌্যাব-এর মহাপরিচালকের পক্ষ থেকে আত্মসমর্পণকারী বনদস্যুদেরকে ঈদুল ফিতর উপলক্ষে এ উপহার তুলে দেওয়া হয়। 

৪ এপ্রিল, বৃহস্পতিবার বেলা ১১ টায় কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে  ঈদ উপহার ও নগদ অর্থ তুলে দেন র‌্যাব-৮ বরিশালের লেঃ কমান্ডার মোঃ মুহতাসিম রসুল। এসময় উপস্থিত ছিলেন, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম, র‌্যাবের এসআই মোঃ আমিনুল ইসলাম, ইমরান হোসেন, আঃ ছাত্তার, এএসআই সমীর, মোঃ কামাল হোসেন, সদস্য আমিরুল ইসলাম প্রমুখ।

 এসময় র‌্যাবের পক্ষ থেকে জানানো হয় আত্মসমর্পণকারী জলদস্যুরা পুনর্বাসিত হয়ে স্বাভাবিক জীবন যাপন করছেন। সরকারের পক্ষ থেকে আত্মসমর্পণকারী সকল জলদস্যু/বনদস্যুদের বিরুদ্ধে রুজুকৃত চাঞ্চল্যকর ও গুরুতর অপরাধের (হত্যা ও ধর্ষণ) মামলা ব্যতীত অন্যান্য সকল সাধারণ মামলা সহানুভূতি সহকারে বিবেচনার বিষয়টি চলমান রয়েছে । এছাড়া র‌্যাব ফোর্সেস ডিজি’র পক্ষ হতে বনদস্যু বা জলদস্যুদের পূর্ববর্তী দক্ষতা অনুযায়ী এবং ক্ষেত্র বিশেষ নতুন করে সরকারী বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে প্রশিক্ষিত করে নতুন নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে এবং বিভিন্ন সময়ে আর্থিক সহায়তা অব্যাহত রাখা হয়েছে। ঈদ সামগ্রী পাওয়া আত্মসমর্পণকারী বনদুস্য পরিবারের সদস্য জামিলা খাতুন বলেন, র‌্যাবের এ ধরনের মহতী উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।





আঞ্চলিক এর আরও খবর

স্থগিত চেয়ে ডিসির কাছে আবেদন,পাইকগাছায় আদালতের রায় ও ডিক্রি উপেক্ষা করে ইজারা;সংশ্লিষ্টরা সমালোচনার মুখে স্থগিত চেয়ে ডিসির কাছে আবেদন,পাইকগাছায় আদালতের রায় ও ডিক্রি উপেক্ষা করে ইজারা;সংশ্লিষ্টরা সমালোচনার মুখে
পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা
পাইকগাছার গদাইপুরে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত পাইকগাছার গদাইপুরে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি
পাইকগাছায় কপোতাক্ষ নদে ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারে অভিযান শুরু পাইকগাছায় কপোতাক্ষ নদে ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারে অভিযান শুরু
মাগুরায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা মাগুরায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা
ডেঙ্গু প্রতিরোধে মাগুরা পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে মাগুরা পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)