বৃহস্পতিবার ● ১৮ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » কৃষি » মাগুরায় বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ
মাগুরায় বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ

মাগুরা প্রতিনিধি :মাগুরা সদর উপজেলা পরিষদ চত্বরে সদর গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার ১ হাজার ৯০০ কৃষকের মাঝে বিনামূল্যে উফশী বোরো আউশ ধান বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ধান বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. ইয়াছিন আলী, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) কৃষিবিদ প্রকাশ চন্দ্র সরকার, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির প্রমুখ। অনুষ্ঠানে জানানো হয়, আউশ ধানের চাষের লক্ষে মাগুরা সদর উপজেলার ১ হাজার ৯০০ উপকারভোগী কৃষকের প্রত্যেককে জনপ্রতি ৫ কেজি করে ধান বীজ, ১০ কেজি করে এমওপি ও ১০ কেজি করে ডিএপি সার বিতরণ করা হচ্ছে। ২০২৩-২৪ অর্থবছরে খরিপ-১/২০২৪-২০২৫ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে উফশী রোপা আউশ ধানের এ বীজ ও সার দেয়া হচ্ছে।






তীব্র দাবদাহে মৌসুমী ফল ও ফসল বিপর্যয়ের শঙ্কা
পাইকগাছায় তরমুজের বাম্পার ফলন; বাজার মূল্য ৫০ কোটি টাকা
লোহাগড়ায় বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরণসহ অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত
কেশবপুরে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন
পেঁয়াজের গ্রাম কুচিয়ামোড়া ; ভালো ফলনে কৃষকের মুখে হাসি
পাইকগাছায় চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতারণ উদ্বোধন
মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরন
দেশীয় প্রজাতির মাছ চাষে ইন্দ্রজিতের নতুন দৃষ্টান্ত
শ্রীপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান; কৃষকদের মাঝে ডিজেল বিক্রির নির্দেশ
পাইকগাছায় পাট চাষীদের মধ্যে বিনামূল্যে পাট বীজ বিতরণ উদ্বোধন করা হয়েছে 