শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ন ১৪৩৩

SW News24
বুধবার ● ২৪ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে
৩৯৬ বার পঠিত
বুধবার ● ২৪ এপ্রিল ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে

 ---পাইকগাছায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে।ধান ও বিচুলীর দাম বেশী থাকায় কৃষকরা খুশি।উপজেলায় পুরাদমে আমন ধান কর্তন চলছে।নিচু ও মৎস্য লিজ ঘেরে  বোরো ক্ষেতের ধান কাঁটা ও মাড়াই চলছে। আবহাওয়া জনিত কারণ ও মৎস্য লিজ ঘের গুলোতে দেরিতে আমনের আবাদ করা হয়। সে জন্য আমন কাটাও দেরিতে শুরু হয়। নতুন বোরো ধান আশানারূপ দামে বিক্রি হচ্ছে। নতুন বোরো ধান মন প্রতি  ১৩ শত থেকে ১৪ শত টাকা দরে বিক্রি হচ্ছে। তবে ধানের থেকে বিচুলীর চাহিদা ও মুল্য বেশী  থাকায় কৃষকরা লাভবান হচ্ছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ মৌসুমে উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৫হাজার ৬শত ৮৫ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে।পুরাদমে ধান কাটা চলছে। প্রায় ৪০ ভাগ ক্ষেতের ধান কাটা সম্পন্ন হয়েছে, ৪০ ভাগ কর্তন চলছে আর ২০ ভাগ এখনও কাঁচা রয়েছে। হেক্টর প্রতি ফলন হাইব্রীড ৬.০৯ মেট্রিকটন, উফশী ৫.৫০ মেট্রিকটন হারে ফলন পাওয়া যাচ্ছে। আবহাওয়া অনুকুলে থাকায় ফলন আশানারূপ হয়েছে। উপজেলার গদাইপুর ইউনিয়নের হিতামপুর ব্লকের কৃষক মিজানুর রহমান জানান, তার ৪ বিঘা জমিতে গত বারের তুলনায় এ বছর ফলন ভালো হয়েছে। তোকিয়ার কৃষক শফিকুল জানায়, বোরো আবাদে খরচ বেশি হয। ধানের দাম ভালো ও অধিক দামে বিচুলী বিক্রি হওয়ায় খরচ পুশিয়ে যাচ্ছে।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অসিম কুমার দাম জানান, চলতি মৌসুমে বোরোর  ফলন ভাল হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকায় ও ক্ষেত সঠিক ভাবে পরিচর্যা করায বোরোর ফলন ভাল হয়েছে। কৃষকরা ধান ও বিচুলীতে অধিক দাম পাওয়ায় বোরো চাষে তাদের আগ্রহ বেড়েছে।





কৃষি এর আরও খবর

শ্যামনগরে ২০০ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ শ্যামনগরে ২০০ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ
মাগুরায় ৯ হাজার কৃষক পাচ্ছেন কৃষি কার্ড, বিতরণ করবেন প্রধানমন্ত্রী মাগুরায় ৯ হাজার কৃষক পাচ্ছেন কৃষি কার্ড, বিতরণ করবেন প্রধানমন্ত্রী
শ্যামনগরে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ শ্যামনগরে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ
মাগুরায় টানা বৃষ্টিতে পানির নিচে সোনালি ধান, দিশেহারা কৃষক মাগুরায় টানা বৃষ্টিতে পানির নিচে সোনালি ধান, দিশেহারা কৃষক
ঘূর্ণিঝড় আকভান ;পাকা আমন ধান নিয়ে বিপাকে পাইকগাছার কৃষক ঘূর্ণিঝড় আকভান ;পাকা আমন ধান নিয়ে বিপাকে পাইকগাছার কৃষক
পাইকগাছায় কৃষকদের মাঝে জলবায়ু সহনশীল সরিষা বীজ বিতরণ পাইকগাছায় কৃষকদের মাঝে জলবায়ু সহনশীল সরিষা বীজ বিতরণ
শ্যামনগরে ১২৮ প্রজাতির শাক-পাতা নিয়ে ‘শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা’ শ্যামনগরে ১২৮ প্রজাতির শাক-পাতা নিয়ে ‘শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা’
পাইকগাছায় হলুদের আবাদ বেশ ভালো হয়েছে পাইকগাছায় হলুদের আবাদ বেশ ভালো হয়েছে
শ্যামনগরে বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে হাঁস-মুরগি পালনের বাস্তবমূখী প্রশিক্ষণ সম্পন্ন শ্যামনগরে বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে হাঁস-মুরগি পালনের বাস্তবমূখী প্রশিক্ষণ সম্পন্ন
হলুদ-সবুজ তরমুজ চাষে সাড়া ফেলেছেন হাসানুর হলুদ-সবুজ তরমুজ চাষে সাড়া ফেলেছেন হাসানুর

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)