সোমবার ● ৬ মে ২০২৪
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক
পাইকগাছায় গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক
পাইকগাছার থানা পুলিশের অভিযানে ৪’শ গ্রাম গাজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। থানা সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে দশটার দিকে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমানের দিকনির্দেশনায় এসআই শ্যামাপ্রসাদ ও এএসআই শেখ পলাশ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কপিলমুনি ইউনিয়নের বিরাশি গ্রাম থেকে ৪’শ গ্রাম গাজাসহ সমিরন সানাকে (৩৭) আটক করে।সে শামুকপোতা গ্রামের উদয় সানার ছেলে। এবিষয়ে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে, মামলা নং-১০। পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান বলেন, গাঁজা সহ আটক সমিরন সানার নামে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। তিনি আরও বলেন, মাদকমুক্ত উপজেলা গড়ার চেষ্টা করছি ।মাদকের ব্যাপারে আপোষ চলবে না।
থানা পুলিশের এ অভিযান অব্যহত থাকবে।






পাইকগাছায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার; এক মাসের কারাদণ্ড
নড়াইলে ইয়াবাসহ স্ত্রী আটক, স্বামী পলাতক
পাইকগাছায় চোরাই ফ্রিজ-খাটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে চুরি ডাকাতি ছিনতাই ও অনলাইন প্রতারণা প্রতিরোধে সভা অনুষ্ঠিত
পাইকগাছায় চিংড়ীতে পুশ বিরোধী অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা
পাইকগাছার কপিলমুনিতে মুদি দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা: ১৭ পিস ইয়াবাসহ তিন জন আটক
পাইকগাছায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল কম দেওয়ায় দুই ডিলারকে জরিমানা
পাইকগাছায় বসতবাড়ির চাল কেটে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি: থানায় অভিযোগ
পাইকগাছায় ইজিবাইক চালক ও স্টার্টারকে মারধরের ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার; চলাচল স্বাভাবিক
মাগুরায় মধুমতির বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা, ১০ বিঘা জমির পাঁকা ধান পানির নিচে, থানায় অভিযোগ 