বৃহস্পতিবার ● ৯ মে ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » নড়াইলের কালিয়া প্রেসক্লাবের সভাপতির দাফন সম্পন্ন
নড়াইলের কালিয়া প্রেসক্লাবের সভাপতির দাফন সম্পন্ন

ফরহাদ খান, নড়াইল; নড়াইলের কালিয়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মশিউল হক মিটুর (৬০) দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) সকাল ১০টার দিকে কালিয়া উপজেলার কলাবাড়িয়া মাদরাসা চত্বরে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মিটু দৈনিক সমকাল পত্রিকার কালিয়া উপজেলা প্রতিনিধি ছিলেন।
শ্বাসকষ্টজনিত কারণে সাংবাদিক মিটু গত বুধবার (৮ মে) রাত সাড়ে ৯টার দিকে কলাবাড়িয়া গ্রামে নিজবাড়িতে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী, দুই ছেলেসহ আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মশিউল হক মিটুর মৃত্যুতে নড়াইল প্রেসক্লাবের সভাপতি আলমগীর সিদ্দিকী, সাধারণ সম্পাদক মীর্জা নজরুল ইসলাম, সমকালের নড়াইল প্রতিনিধি শামীমূল ইসলাম টুলু, লোহাগড়া প্রতিনিধি রেজাউল করিম, কালিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহীদুল ইসলাম শাহীসহ বিভিন্ন পেশার মানুষ শোক ও সমবেদনা প্রকাশ করেন। পেশাগত জীবনে সাংবাদিক মশিউল হক মিটু সাহসিকতার সাথে দায়িত্ব পালন করে গেছেন।






পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্ন ক্যাম্পেইন অনুষ্ঠিত
পাইকগাছায় জাতীয় যুব দিবস পালিত
বিএফআরআই এর ডিজির লোনাপানি কেন্দ্রের গবেষণা কার্যক্রম পরিদর্শন
মাগুরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোন বিকল্প নাই….. মৎস্য ও প্রাণী সম্পদ সচিব
পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
পাইকগাছার আলমতলা মাদ্রাসায় সংবর্ধিত এমপি আবুল কালাম আজাদ
শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ
পাইকগাছায় দুর্গাপূজা পরবর্তী উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 