রবিবার ● ১২ মে ২০২৪
প্রথম পাতা » অপরাধ » লোহাগড়ায় বজ্রপাতে স্কুলছাত্র ও গাভীর মৃত্যু
লোহাগড়ায় বজ্রপাতে স্কুলছাত্র ও গাভীর মৃত্যু

ফরহাদ খান, নড়াইল; বজ্রপাতে নড়াইলের লোহাগড়া উপজেলার সরশুনা গ্রামে নবম শ্রেণির ছাত্র মিরাজ মুন্সীর (১৫) মৃত্যু হয়েছে। মাঠে গরু চরাতে গিয়ে রোববার (১২ মে) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। মিরাজ সরুশুনা গ্রামের বিপুল মুন্সীর ছেলে এবং স্থানীয় এলএসজেএন ইউনিয়ন ইনস্টিটিউশনের নবম শ্রেণির ছাত্র।
এ সময় ওই গ্রামের মাহফুজার মুন্সীর একটি গাভীও ব্রজপাতে মারা যায়। এ ঘটনায় মিরাজ মুন্সীর পরিবারে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।
এদিকে, মিরাজের দিনমজুর বাবা বিপুল মুন্সী গত শুক্রবার গোপালগঞ্জের ভাটিয়াপাড়া এলাকায় শ্রমবিক্রি করতে গিয়ে এখনো বাড়ি আসেননি। তিনি কোনো মোবাইল ফোনও ব্যবহার করেন না। তাই ছেলের মৃত্যুর সংবাদ কীভাবে তার বাবাকে জানাবেন, সেই দুশ্চিন্তার কথা সাংবাদিকদের জানিয়েছেন তার পরিবার।






পাইকগাছায় কুপিয়ে জখম করা ৭০ বছরের বৃদ্ধা অবশেষে মারা গেল
পাইকগাছায় মাদকসহ আটক ২
পাইকগাছায় মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় তিনজনকে ছুরিকাঘাত ও পিটিয়ে আহত
মাগুরায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
নড়াইলের লোহাগড়ায় বাড়িঘর ও বিজ্ঞান ক্লাব ভাঙচুরের অভিযোগ
মাগুরার শ্রীপুরে ২০ অসহায় পরিবারের টাকা- সোনা আত্নসাতের অভিযোগ
ছাত্রদল নেতা পরিচয়ে নড়াইলে মৎস্য কর্মকর্তাকে মারধরের অভিযোগ; কম্পিউটার ভাঙচুর
পাইকগাছা থেকে অপহৃত কিশোরী উদ্ধার; আসামি আটক
নড়াইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু 