বুধবার ● ১৫ মে ২০২৪
প্রথম পাতা » অপরাধ » মাগুরার শ্রীপুরে আগ্নেয়াস্ত্রসহ দুই অস্ত্রধারী সন্ত্রাসী আটক
মাগুরার শ্রীপুরে আগ্নেয়াস্ত্রসহ দুই অস্ত্রধারী সন্ত্রাসী আটক

মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে দেশীয় তৈরী ২টি পাইপগানসহ ২ অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে র্যাব-৬। মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার খামারপাড়া গোরস্থান মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
র্যাব ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি-২,ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করেন। উপজেলার খামারপাড়া গোরস্থান মোড় এলাকার বায়তুন নুর মসজিদের পাশে পাঁকা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের দুজনের কাছ থেকে দেশীয় তৈরী ২ টি পাইপগান উদ্ধার করা হয়। আটককৃতরা হলো, উপজেলার শ্রীপুর গ্রামের গোকুল বিশ্বাসের ছেলে মিন্টু বিশ্বাস (৩৯) ও একই গ্রামের মৃত অহিদুল বিশ্বাসের ছেলে ইব্রাহিম বিশ্বাস(২৫)। আটক মিন্টু বিশ্বাসের নামে এর আগেও অস্ত্র মামলা সহ ৪ টি মামলা রয়েছে।
শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম বলেন, আটককৃত আসামীদের বিরুদ্ধে থানায় একটি অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। আটক মিন্টু বিশ্বাসের নামে এর আগেও অস্ত্র মামলাসহ ৪ টি মামলা রয়েছে। আটককৃত আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।






মাগুরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে চায়নাদুয়ারি জাল জব্দ; আগুনে পুড়িয়ে ধ্বংস
মাগুরায় জুয়া বিরোধী বিশেষ অভিযানে ৯ জুয়াড়ি গ্রেফতার
পাইকগাছায় কুপিয়ে জখম করা ৭০ বছরের বৃদ্ধা অবশেষে মারা গেল
পাইকগাছায় মাদকসহ আটক ২
পাইকগাছায় মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় তিনজনকে ছুরিকাঘাত ও পিটিয়ে আহত
মাগুরায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
নড়াইলের লোহাগড়ায় বাড়িঘর ও বিজ্ঞান ক্লাব ভাঙচুরের অভিযোগ
মাগুরার শ্রীপুরে ২০ অসহায় পরিবারের টাকা- সোনা আত্নসাতের অভিযোগ
ছাত্রদল নেতা পরিচয়ে নড়াইলে মৎস্য কর্মকর্তাকে মারধরের অভিযোগ; কম্পিউটার ভাঙচুর 