বৃহস্পতিবার ● ২৩ মে ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় ঘুর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতি সভা
পাইকগাছায় ঘুর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতি সভা
পাইকগাছায় ঘুর্ণিঝড় মোকাবিলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর আয়োজিত বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রস্তুতি মুলক সভা সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-৬(কয়রা-পাইকগাছা) সংসদ সদস্য রশীদুজ্জামান। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু,উপজেলা সহকারী (ভুমি) কর্মকর্তা ইফতেখারুল ইসলাম শামীম,থানা অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান,শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, ডা,ইব্রাহিম গাজী, মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েসের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনা বক্তৃতা করেন, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দার, শাহজাদা আবু ইলিয়াস,ইউপি সদস্য শংকর সরকার। সভায় আগামীদিনে সম্ভাব্য ঘুর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগকালে করণীয় বিষয়ে অবহিত করা হয়।






পাইকগাছায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ
মাগুরায় ট্রাক ড্রাইভারের হত্যার ঘটনায় পুলিশ সুপারের সংবাদ সম্মেলন
তিন পক্ষের টানাটানিতে গদাইপুর কুরবানির পশুর হাট বন্ধ
পাইকগাছায় জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে মাগুরায় শোভাযাত্রা ও আলোচনা সভা
হামের ফ্রি আইসিইউ সেবা নিশ্চিত করার দাবিতে মাগুরায় বিজ্ঞান আন্দোলন মঞ্চের সমাবেশ
পাইকগাছায় জেলা পরিষদের উদ্যোগে সাইকেল, সেলাই মেশিন ও ঈদ সামগ্রী প্রদান
পাইকগাছায় ভুমিহীন সংগঠনের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে শ্যামনগরের আটুলিয়া ইউনিয়ন পরিষদে বাজেট বৃদ্ধির দাবি
মাগুরায় ভূমি সেবা মেলা উপলক্ষে প্রেস ব্রিফিং 