শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

SW News24
বুধবার ● ২২ মে ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছা চিংড়ি চাষী সমিতির সভায় বক্তারা: চিংড়ি চাষের প্রতিবন্ধকতা দূর করতে চাষীরা ঐক্যবদ্ধ
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছা চিংড়ি চাষী সমিতির সভায় বক্তারা: চিংড়ি চাষের প্রতিবন্ধকতা দূর করতে চাষীরা ঐক্যবদ্ধ
৩৩৭ বার পঠিত
বুধবার ● ২২ মে ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছা চিংড়ি চাষী সমিতির সভায় বক্তারা: চিংড়ি চাষের প্রতিবন্ধকতা দূর করতে চাষীরা ঐক্যবদ্ধ

 --- খুলনার পাইকগাছা উপজেলা চিংড়ি চাষী সমিতির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। চিংড়ি চাষের বাঁধা ও প্রতিবন্ধকতা দূর করতে বুধবার সকালে সমিতির পৌর সদরস্থ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় চিংড়ি চাষীরা বলেন, পাইকগাছা উপজেলা চিংড়ি চাষের জন্য অত্যন্ত সমৃদ্ধ। এখানকার ঘের গুলোতে সারাবছর জুড়ে চিংড়ি, কাঁকড়া সহ বিভিন্ন প্রজাতির মৎস্য উৎপাদন হয়। প্রতিবছর এই উপজেলা থেকে মৎস্য সম্পদ হতে ৫ হাজার কোটি টাকার বেশি আয় হয়। বাগদা চিংড়ি চাষের জন্য হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। এখানকার জীবনমানের উন্নয়ন হয়েছে। সভায় বাগদা চিংড়ি চাষ যাতে আগামীতে অব্যাহত থাকাসহ চিংড়ি চাষ বন্ধের যে কোন ধরণের বাঁধা ও প্রতিবন্ধকতা দূর করতে চিংড়ি চাষীরা ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি বিভিন্ন কর্মসূচী পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। চিংড়ি চাষী সমিতির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া রিপন, চিংড়ি চাষী নির্মল মজুমদার, মনোহর সানা, আনোয়ারুল ইসলাম, এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলু, জিএম ইকরামুল ইসলাম, প্রভাষক আবু সাবাহ, সুনীল মন্ডল, আলহাজ্ব সাজ্জাত আলী সরদার, আলহাজ্ব মাহবুবুর রহমান, শওকত আলী মোড়ল, রেজাউল করিম, মোস্তফা গাজী, শামীম হোসেন, সায়েদ আলী মোড়ল কালাই, আজুবর মোল্লা, জাহাঙ্গীর আলম, নূরুজ্জামান, মুজিবর রহমান ও বাবু দফাদার। এছাড়া উপস্থিত ছিলেন সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।





আঞ্চলিক এর আরও খবর

এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আদালতের রায় ও ডিক্রি উপেক্ষা করে ইজারা; স্থগিত চেয়ে ডিসির কাছে আবেদন পাইকগাছায় আদালতের রায় ও ডিক্রি উপেক্ষা করে ইজারা; স্থগিত চেয়ে ডিসির কাছে আবেদন
পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা
পাইকগাছার গদাইপুরে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত পাইকগাছার গদাইপুরে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)