বুধবার ● ৫ জুন ২০২৪
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত-৩; আহত-১
পাইকগাছায় মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত-৩; আহত-১

খুলনার পাইকগাছার শিববাড়ী ব্রীজের অপর প্রান্ত আলমতলা-কয়রা সড়কের শ্মরনখালী মোড়ে মুখোমুখি সংঘর্ষে দু’মোটরসাইকেল যাত্রি ও ভ্যান চালক নিহত হয়েছে। আহত হয়েছে কম্পিউটার শিক্ষার্থী তৃষা । বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে মোটরসাইকেল ও ভ্যনের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত ভ্যান চলক ইসমাইল গাজী( ৬২) চাঁদখালী ইউপি’র শাহাপাড়ার আনছার গাজীর ছেলে।
নিহত দু’মোটরসাইকেল যাত্রী রিয়াদ (২২) পৌরসভার ৬ ওয়ার্ডের আবিদুর রহমানের ছেলে ও মাহাবুর গাইন (২৫) গড়ইখালীর হারুন গাইনের ছেলে। আহত তৃষা আশাশুনির বড়দল গ্রামের আলালউদ্দীনের মেয়ে।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছেন।
আহত তৃষার মা জানান, সকালে বাড়ি থেকে তার মেয়েসহ আরোও দু’জন মেয়ে শাহাপাড়া ব্রীজ মোড় হতে ভ্যানযোগে পাইকগাছায় কম্পিউটার প্রশিক্ষন নিতে রওনা হয়। দুর্ঘটনায় তৃষা আহত হলেও অন্য দু’শিক্ষার্থী অক্ষত আছে।
প্রত্যক্ষদর্শী মঞ্জুরুল নামে এক ভ্যানচালক জানান, দ্রুত গতির মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
থানার ওসি মোঃ ওবাইদুর রহমান বলেন,মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষের নিহত ঘটনায় তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।






শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত; আহত ১
মাগুরায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
কয়রায় সিধ কেটে ঘরে ঢুকে ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা
পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার পরিচালনা; খামারিকে জরিমানা
মাগুরায় নকল নমুনা টাকা, ভেজাল শিশুখাদ্য ভোক্তা অধিকার অভিযানে ১ লাখ টাকা জরিমানা
পাইকগাছায় ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান: জরিমানা ৪৭ হাজার
মাগুরায় ভোক্তার অভিযানে ৩টি প্রতিষ্ঠানে ২৬ হাজার টকা জরিমানা
শ্রীপুরে ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত -৮ ; বাড়ি -ঘর ভাংচুর
পাইকগাছায় ভুমিহীনদের জমি জবর বাড়ীঘর ভাংচুর, লুটপাট, মারপিট ও অগ্নি সংযোগ 