বুধবার ● ২০ মে ২০২৬
প্রথম পাতা » মুক্তমত » পথশিশুদের ঈদ আনন্দ আর বেঁচে থাকার লড়াই
পথশিশুদের ঈদ আনন্দ আর বেঁচে থাকার লড়াই
ঈদ প্রত্যেক মুসলিমের জীবনে একটি বিশেষ ধর্মীয় উৎসব, যা সারা দেশজুড়ে সকলের হৃদয়ে আনন্দ ও ঐক্যের বার্তা বয়ে আনে। ঈদ উদযাপন শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়; এটি মানবতার ন্যায়বিচার ও সহমর্মিতার প্রতীক। পথশিশুদের কাছে ঈদ যেন হতাশার না হয়, সত্যিকারের অর্থে ঈদের আনন্দ প্রকাশ পায়।
ঈদ আসলে সবচেয়ে বেশী আনন্দ করে শিশুরাই। পথশিশুদের ঈদ আনন্দ তখনই পূর্ণতা পায় যখন সমাজের প্রতিটি মানুষ তাদের পাশে এসে দাঁড়ায়। সুবিধাাবঞ্চিত এই শিশুদের ঈদের খুশি সাধারণ শিশুদের চেয়ে একদম আলাদা এবং অনেক বেশি কষ্টের ও প্রত্যাশার। পথশিশুদের কাছে ঈদ উৎসবের চেয়েও কঠিন বাস্তবতায় বেঁচে থাকার লড়াই।
পথশিশুদের কাছে ঈদ মানেই কেবল নতুন পোশাক বা উন্নত খাবার নয়, বরং দৈনন্দিন বেঁচে থাকার লড়াইয়ের বাইরে একটু স্বস্তি ও আনন্দের নিঃশ্বাস। পরিবারহীন বা সুবিধাবঞ্চিত এই শিশুদের জন্য ঈদ তখনই পূর্ণতা পায়, যখন সমাজের বিত্তবান ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তাদের পাশে দাঁড়ায় এবং তাদের মুখে হাসি ফোটানোর উদ্যোগ নেয়।
সাধারণ শিশুদের মতো পথশিশুদের নতুন জামা, জুতো এবং ঈদের উপহার পাওয়ার ইচ্ছা থাকে। ঈদের দিন সাধারণ শিশুদের মতো নতুন জামা, ভালো খাবার বা সালামি তাদের ভাগ্যে জোটে না। সাধারণ শিশুদের মতো পথশিশুদের কোনো ছুটির দিন থাকে না। ঈদ এলে তাদের জীবনে কোনো পরিবর্তন আসে না, বরং অন্যান্য দিনের মতোই বেঁচে থাকার জন্য তাদের সংগ্রাম করতে হয়। নতুন পোশাক, মিষ্টি-সেমাই বা স্বজনদের সাথে সময় কাটানো তাদের জন্য একপ্রকার স্বপ্নের মতোই। তবে বিভিন্ন সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী ও সাধারণ মানুষের ব্যক্তিগত উদ্যোগে তাদের মাঝে নতুন জামা ও খাবার বিতরণ করে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার চেষ্টা করা হয়।
সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে সমাজের অনেক মানুষ ও সংগঠন নানা উদ্যোগ গ্রহণ করে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন শিশুদের পছন্দ অনুযায়ী নতুন জামা কিনে দেয়। ঈদের দিন বিভিন্ন এলাকায় পথশিশুদের জন্য উন্নত খাবার যেমন; বিরিয়ানি, পোলাও বা মিষ্টির আয়োজন করা হয়। নতুন পোশাকের সাথে শিশুদের খেলনা এবং ঈদের সালামি হিসেবে ছোট অঙ্কের টাকাও দেওয়া হয়।
নতুন জামা পাওয়ার আনন্দ তাদের কাছে সবচেয়ে বড় উপহার। ঈদের দিন পেটপুরে পোলাও-মাংস খাওয়া তাদের অন্যতম প্রধান লক্ষ্য। পরিবারের অভাব বা অনুপস্থিতি তাদের ঈদের আনন্দকে ম্লান করে দেয়।
পথশিশুদের ঈদের আনন্দের অংশীদারহতে বিত্তবানরা কিছু পদক্ষেপ নিতে পারেন। আপনার সাধ্যমতো নতুন বা পরিষ্কার পুরোনো পোশাক সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বিতরণ করতে পারেন। ঈদের দিন কিছু প্যাকেট খাবার কিনে পথশিশুদের হাতে তুলে দিতে পারেন। কোনো নির্ভরযোগ্য স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত হয়ে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আয়োজিত ঈদ আনন্দ উৎসবে আর্থিক বা স্বেচ্ছাশ্রম দিয়ে সহায়তা করতে পারেন।
পথশিশুদের জন্য ঈদের আনন্দ সাধারণত অন্য দশটা শিশুর মতো সহজ বা স্বাভাবিক হয় না, তবে বিভিন্ন সামাজিক উদ্যোগের মাধ্যমে তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করা হয়। আমাদের সামান্য সহানুভূতি এবং একটুখানি ভাগাভাগি পথশিশুর ঈদকে চিরস্মরণীয় করে তুলতে পারে। পথশিশুদের ঈদের দিনটিকে একটু রঙিন ও আনন্দময় করে তুলতে আমাদের সকলেরই এগিয়ে আসা উচিত।






জাদুঘর অদ্ভুত বস্তুসমূহের সংগ্রহশালা
প্রকৃতির ভারসাম্য এবং উদ্ভিদকুল টিকিয়ে রাখতে মৌমাছির গুরুত্ব ও প্রয়োজনীয়তা
দুর্যোগের মৌসুম উপকূলের মানুষের বেঁচে থাকার অবিরাম লড়াই
সবচেয়ে প্রিয় শব্দ মা
বিশ্ব গাধা দিবস
পরিযায়ী পাখির ভূমিকা ও গুরুত্ব
সাংবাদিকরাও শ্রমিক 