বুধবার ● ২০ মে ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে মাগুরায় শোভাযাত্রা ও আলোচনা সভা
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে মাগুরায় শোভাযাত্রা ও আলোচনা সভা
মাগুরা প্রতিনিধি : “অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উপলক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাগুরা এর আয়োজনে বুধবার ২০ মে সকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মাগুরা ফায়ার স্টেশনের উপ-সহকারি পরিচালক জাহাঙ্গীর আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেহেরুন্নাহার, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান সহ জেলায় কর্মরত সিভিল সার্ভিসের কর্মকর্তা-কর্মচারি,বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায়, দুর্ঘটনা প্রতিরোধ, দুর্যোগ মোকাবিলা এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন বার্তা তুলে ধরা হয়। ফায়ার সার্ভিস শুধু অগ্নিনির্বাপণ নয়, যেকোনো দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এর আগে মাগুরা ভায়না মোড়ে ফায়ার সার্ভিসের জেলা স্টেশন কার্যলয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষীণ করে আবার একই স্থানে এসে শেষ হয়।






ডেঙ্গু প্রতিরোধে মাগুরা পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার
পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান
মাগুরায় বণিক সমিতির নবনির্বাচিত ১৯ প্রার্থীর শপথ অনুষ্ঠান সম্পন্ন
পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন
পাইকগাছার বিভিন্ন সমস্যা চিহ্নিত করন শীর্ষক লিডার্সের মতবিনিময় সভা
পাইকগাছার বাজার খোলা পূজা মন্দির ও স্কুল মাঠ জলমগ্ন হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে
মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 