রবিবার ● ৯ জুন ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় এসডিজি বাস্তবায়নে সেমিনার অনুষ্ঠিত
মাগুরায় এসডিজি বাস্তবায়নে সেমিনার অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি:মাগুরায় স্থানীয় পর্যায়ে এসডিজি বাস্তবায়নে সরকারি বেসরকারি সহযোগিতা ও সমন্বয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে ইটখোলা আবালপুর রোভা ফাউন্ডেশনের প্রশিক্ষণ মিলনায়তনে এডাব মাগুরা শাখা এ সেমিনারের আয়োজন করে ।
সেমিনারে এডাব মাগুরা শাখার সভাপতি কাজী কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছা: রুমানা রহমান ও জেলা এনজিও কো-অর্ডিনেটর আব্দুল হালিম ।
সেমিনারে জানানো হয়,এসডিজি অর্জনে বাংলাদেশ “সমগ্র সমাজ” পদ্ধতি গ্রহন করেছে। এসডিজি বাস্তবায়িত হলে পৃথিবীরসকল দেশের মতো বাংলাদেশও একটি সুখী সমৃদ্ধিশালী দেশে উন্নীত হবে। জাতিসংঘ কতৃক গৃহীত টেকসই উন্নয়ন অভীষ্ট ২০৩০ এর মূল লক্ষ্য হলো রূপান্তরিতমুখী,ন্যায় ও অধিকার ভিত্তিক এবং অর্ন্তভ’ক্তিমুলক এমন একটি সমাজ প্রতিষ্টা করা যেখানে কেউ পিছিয়ে থাকবে না।
সেমিনারে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রধান,প্রতিনিধি,নারীনেত্রী,সমাজসেবক,শিক্ষক,ইমাম,শিক্ষার্থী,সুধীজন উপস্থিত ছিলেন ।






পাইকগাছায় নবাগত এসিল্যান্ড হিসেবে শাওন হোসেন অনিক এর যোগদান
খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির
মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা
পাইকগাছায় কড়ুলিয়া নদীর ওপর নির্মিত লস্কর-বাইনতলা সেতুর ৭৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে
পাইকগাছায় মশক নিধনে ১০ ফগার মেশিন বিতরণ
পাইকগাছায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরের গাবুরাতে জলবায়ু সহনশীল জীবিকায়ন সৃষ্টিতে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ
মাগুরায় শীতার্তদের জন্য কম্বল হস্তান্তর
পাইকগাছা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার
পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 