শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

SW News24
শনিবার ● ২২ জুন ২০২৪
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে নয় হাজার নারিকেলের চারা বিতরণ
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে নয় হাজার নারিকেলের চারা বিতরণ
২৪০ বার পঠিত
শনিবার ● ২২ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে নয় হাজার নারিকেলের চারা বিতরণ

---পাইকগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে নয় হাজার নারিকেলের চারা বিতরণ করা হয়েছে। পাইকগাছায় ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ-২/ ২০২৪-২৫ মৌসুমে বিনামূল্যে দেশী জাতের নারিকেলের চারা ও রোপা আমন (উফশি) ধান ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক এবং রোমেলে  ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির বাস্তবায়নের আওতায় বিনামূল্যে নারিকেলের চারা ও রোপা আমন (উফশি) ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা কৃষি অফিস চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলায় ১৮শত জন কৃষকের মাঝে ৫ টা করে মোট নয় হাজার নারকেলের চারা, ৪ হাজার ২শত ২৫ জন কৃষককে জন প্রতি ৫ কেজি আমন ধানের বীজ ও ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার বিতরণ করেন খুলনা -৬ (কয়রা-পাইকগাছা)’র সংসদ সদস্য মো. রশীদুজ্জামান। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তৃতায় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অসীম কুমার দাশ বলেন, উপজেলায় মোট ২৫ হাজার নারকেল গাছের চারা পর্যায়ক্রমে বিতরণ করা হবে। উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহম্মেদ তুহিনের সঞ্চালনায় বক্তৃতা করেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মনিরুল হুদা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আ. কালাম আজাদ, সরজ উদ্দিন মোড়ল, দেবদাস রায়, মোঃ এনামুল হক, ইয়াছিন আলী খান, মোঃ মফিজুর রহমান, মোঃ আফজাল হুসাইন, সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণ পদ মন্ডল, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, পূর্ণ চন্দ্র মন্ডল, জেলা ছাত্রলীগের মৃণাল কান্তি বাছাড় সহ অনেকে। এসময় উপ-সহকারী কৃষি কর্মকর্তা সহ উপকারী ভোগী কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।





কৃষি এর আরও খবর

পাইকগাছায় তীব্র শীতের মধ্যে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা পাইকগাছায় তীব্র শীতের মধ্যে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা
রৌদ্রজ্জ্বল আবহাওয়ায় নড়াইলে বোরো ধান রোপনের ধুম পড়েছে রৌদ্রজ্জ্বল আবহাওয়ায় নড়াইলে বোরো ধান রোপনের ধুম পড়েছে
মাগুরায় আপেল কুল চাষে ভাগ্যবদল পিকুল লস্করের মাগুরায় আপেল কুল চাষে ভাগ্যবদল পিকুল লস্করের
উন্মুক্ত মাঠে ছাগল চরিয়ে পালন করা লাভজনক উন্মুক্ত মাঠে ছাগল চরিয়ে পালন করা লাভজনক
শীতকালে পাইকগাছায় রাস্তার পাশে গাছের উপর লতা জাতীয় সবজি চাষ জনপ্রিয় ও লাভজনক পদ্ধতি শীতকালে পাইকগাছায় রাস্তার পাশে গাছের উপর লতা জাতীয় সবজি চাষ জনপ্রিয় ও লাভজনক পদ্ধতি
কেশবপুরে পানি নিষ্কাশন বন্ধ থাকায় জলাবদ্ধ অর্ধশত বিলে বোরো আবাদ অনিশ্চিত কেশবপুরে পানি নিষ্কাশন বন্ধ থাকায় জলাবদ্ধ অর্ধশত বিলে বোরো আবাদ অনিশ্চিত
মাগুরায় মধু চাষে বাজিমাত আলামিনের মাগুরায় মধু চাষে বাজিমাত আলামিনের
তীব্র শীত ও ঘন কুয়াশায় পাইকগাছায় বোরো আবাদ স্থবির হয়ে পড়েছে তীব্র শীত ও ঘন কুয়াশায় পাইকগাছায় বোরো আবাদ স্থবির হয়ে পড়েছে
তীব্র শীতে পাইকগাছার নারীরা ফসলের মাঠে তীব্র শীতে পাইকগাছার নারীরা ফসলের মাঠে
শ্যামনগরে লবণ সহনশীল কৃষি ফসল ও সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে লবণ সহনশীল কৃষি ফসল ও সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)