শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

SW News24
সোমবার ● ৮ জুলাই ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় ৩২ ব্যক্তিকে ভালো কাজের স্বীকৃতি প্রদান করলো জেলা প্রশাসন
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় ৩২ ব্যক্তিকে ভালো কাজের স্বীকৃতি প্রদান করলো জেলা প্রশাসন
২৩২ বার পঠিত
সোমবার ● ৮ জুলাই ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় ৩২ ব্যক্তিকে ভালো কাজের স্বীকৃতি প্রদান করলো জেলা প্রশাসন

---

মাগুরা প্রতিনিধি : মাগুরা জেলা তথা দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখায় জেলার বিশিষ্ট ৩২ ব্যক্তিকে “ভালো কাজের স্বীকৃতি প্রদান করেছে মাগুরা জেলা প্রশাসন। গতকাল সোমবার দুপুরে মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসনের “চাঁদের হাট” সম্মেলন কক্ষে এ স্বীকৃতি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু নাসের বেগের সভাপতিত্বে মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড.শ্রী বীরেন শিকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাস্থ্য,শিক্ষা,কৃষি,সাহিত্য,খেলাধুলাসহ বিভিন্ন ক্যাটাগরিতে স্বীকৃতি প্রাপ্ত ৩২ জনের হাতে সম্মাননা ক্রেস্ট,সনদপত্র ও উপহার তুলে দেন। বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি আ.ফ.ম আব্দুল ফাত্তাহ ,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আব্দুল কাদের,অতিরিক্ত পুলিশ সুপার দেবশিীষ কর্মকার,সদর উপজেলা নিবাহী অফিসার মো: মিজানুর রহমান,শালিখা উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী ও শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মমতাজ মহল প্রমুখ। জেলা প্রশাসক মো: আবু নাসের বেগ বলেন,উত্তম চর্চা অনুশীলনকারীগণকে স্বীকৃতি প্রদানের মাধ্যমে অনুপ্রাণিত করা হলে সমাজের অন্য সকলে উৎসাহিত হবে। ফলে সমাজের ইতিবাচক পরিবর্তন সমূহের কার্যক্রম আরও বেগবান হবে । একই সাথে এ ধরণের ছোট ছোট উদ্যোগ ,উদ্ভাবন,সৃজনশীলতার মাধ্যমে সমাজে সৌহার্দ্য ও সম্প্রীতির এক অনুপম পরিবেশ সৃষ্টি হবে এবং সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই জনকল্যাণমুখী মাগুরা বিনির্মাণের পথে আমরা আরও এগিয়ে যাব । তিনি আরো বলেন,আমরা ভালো কাজের চর্চা এবং ভালো কাজের এ প্রয়াস সকলের মাঝে ছড়িয়ে দেয়ার মাধ্যমে স্মার্ট মাগুরা গড়ে তুলি এবং জেলা প্রশাসন মাগুরা হতে অনন্য স্বীকৃতি গ্রহন করি ।  অনুষ্ঠানে স্বীকৃতিপ্রাপ্ত ব্যক্তি,সুধীজন,অভিভাবক,শিক্ষার্থীসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।





আঞ্চলিক এর আরও খবর

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
মাগুরায় ২১ টি হতদরিদ্র পরিবার পেল গৃহপালিত ছাগল মাগুরায় ২১ টি হতদরিদ্র পরিবার পেল গৃহপালিত ছাগল
পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক
মাগুরায় ৫ শতাধিক হতদরিদ্র পেল ফলজ গাছের চারা মাগুরায় ৫ শতাধিক হতদরিদ্র পেল ফলজ গাছের চারা
পাইকগাছার লতায় প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন পাইকগাছার লতায় প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন
ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে  হামলার এক মাস পর সংস্কার হচ্ছে ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলার এক মাস পর সংস্কার হচ্ছে
মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী  কর্মশালা সম্পন্ন মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন
পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান
মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন
পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)