বৃহস্পতিবার ● ১১ জুলাই ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » কয়রায় খাবার পানি সংরক্ষণে ট্যাংকি বিতরণ
কয়রায় খাবার পানি সংরক্ষণে ট্যাংকি বিতরণ

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ কয়রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত খাবার পানি সংরক্ষণে জলধার (ট্যাংকি) বিতরণ করা হয়েছে।
১১ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে এ সকল পানির ট্যাংকি বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার রুলি বিশ্বাসের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কয়রা-পাইকগাছার সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জিএম মোহসিন রেজা, ভাইস চেয়ারম্যান এ্যাডঃ মেহেদী হাসান ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদের পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন, খুলনা জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক মোঃ খায়রুল আলম, ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, আলহাজ্ব সরদার নুরুল ইসলাম, মোঃ আছের আলী মোড়ল, আওয়ামীলীগ নেতা জাফরুল ইসলাম পাড় প্রমুখ।






মাগুরা কাত্যায়নী পূজায় লাখো মানুষের নিরাপত্তায় মন্ডপে মন্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের আশ্বাস
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ
পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির জেলা পর্যায়ে পুরস্কার লাভ
পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন
নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে এমপি জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা
পাইকগাছায় জাতীয় সমবায় দিবস পালিত
মাগুরায় প্রথম অফিসার্স ক্লাবের শুভ উদ্বোধন
নড়াইলে দুইদিনব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্প, সাংস্কৃতিক উৎসব ও জাতীয় নারী নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন
মাগুরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত 