রবিবার ● ১৪ জুলাই ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » ঢাকার বংশালে হরিজন পল্লীর বাসিন্দাদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
ঢাকার বংশালে হরিজন পল্লীর বাসিন্দাদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

ফরহাদ খান, নড়াইল ; ঢাকার বংশালে মিরনজিল্লা হরিজন পল্লীর বাসিন্দাদের ওপর কাউন্সিলর আউয়াল বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের আয়োজনে শনিবার (১৩ জুলাই) বিকেলে নড়াইলের বাঁধাঘাট চত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এছাড়া দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়কে উচ্ছেদ, ভূমি দখল এবং নির্যাতন-নিপীড়ন অনতিবিলম্বে বন্ধের দাবিতেও এ কর্মসূচি পালিত হয়েছে।
এ সময় বক্তব্য রাখেন-বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নড়াইল জেলা সভাপতি অ্যাডভোকেট পঙ্কজ বিহারী ঘোষ, সাধারণ সম্পাদক বিশ্বনাথ কুন্ডু, সাবেক জেলা সভাপতি অশোক কুন্ডু, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, নড়াইল জেলা সভাপতি মলয় নন্দী, যুগ্ম সম্পাদক প্রীতিশ বিশ্বাস, মহিলা সম্পাদিকা নমিতা রায়, সদর উপজেলা সভাপতি শংকর কর্মকার, আদিবাসী সভাপতি অশোক কর্মকারসহ অনেকে।
বক্তারা বলেন, ঢাকার বংশালে মিরনজিল্লা হরিজন পল্লীর বাসিন্দাদের ওপর কাউন্সিলর আউয়াল বাহিনীর হামলার দ্রুত বিচার করতে হবে। এছাড়া বিভিন্ন সময়ে বাংলাদেশে সংখ্যালঘুদের প্রতি নির্মম নির্যাতন হলেও তার সঠিক বিচার আমরা কখনোই পায়নি। আমাদের দাবি, নির্যাতন বন্ধসহ দোষীদের আইনের আওতায় এনে যথাযথ বিচার করতে হবে।






পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আদালতের রায় ও ডিক্রি উপেক্ষা করে ইজারা; স্থগিত চেয়ে ডিসির কাছে আবেদন
পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা
পাইকগাছার গদাইপুরে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি
পাইকগাছায় কপোতাক্ষ নদে ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারে অভিযান শুরু 