শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

SW News24
বুধবার ● ৭ আগস্ট ২০২৪
প্রথম পাতা » বিবিধ » মাগুরায় আন্দোলনে নিহতদের স্মরণে গায়েবানা জানাযা । বিচারের দাবীতে শহরে মিছিল
প্রথম পাতা » বিবিধ » মাগুরায় আন্দোলনে নিহতদের স্মরণে গায়েবানা জানাযা । বিচারের দাবীতে শহরে মিছিল
৩৬৪ বার পঠিত
বুধবার ● ৭ আগস্ট ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় আন্দোলনে নিহতদের স্মরণে গায়েবানা জানাযা । বিচারের দাবীতে শহরে মিছিল

---মাগুরা প্রতিনিধি : শেখ হাসিনা সরকারের পতনের পর পরই মাগুরা জেলায় চলছে আনন্দের বন্যা । শহরের পাড়া-মহল্লা,চায়ের দোকান,হাট বাজারে চলছে শেখ হাসিনা পতনের নানা সমালোচনা। কেউ আবার মিষ্টি বিতরণ করছেন ,কেউ করছেন বনভোজন। নানা উৎসব আর আমেজে মেতে ছিল মাগুরাবাসী। মঙ্গলবার থেকে স্কুল খোলার কথা বলা হলেও শহরের কোন স্কুলে শিক্ষার্থী উপস্থিতি ছিল না বললেই চলে। সরজমিন বিভিন্ন স্কুলে গিয়ে দখা যায় এ চিত্র । বেলা বাড়ার সাথে শহরের সাধারণ মানুষের চলাচল ছিল স্বাভাবিক। চলেছে যানবাহন কিন্তু শহরের ব্যবসায়ীরা কোন দোকান-পাট খোলেনি। সরকারি অফিস,ব্যাংক,বীমা,সাধারণ স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যক্রম স্বাভাবিক থাকলেও মানষের উপস্থিতি কম দেখা গেছে । মঙ্গলবার সকাল ১১ টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শহরের ভায়না মোড়ে আন্দোলনে মৃত্যুবরণকারী শিক্ষার্থী গায়েবানা জানাযার আয়োজন করে। পরে ছাত্র,জনতার সম্বয়নে শহরে বিজয় মিছিল বের হয়। মিছিলে শিশু,কিশোর,নারী, সাধারণ শিক্ষার্থীসহ সর্বস্তরের সাধারণ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। মিছিলটি শহরের ঢাকা রোড,ভায়না মোড়,কলেজ রোড,আতর আলী রোড প্রদক্ষিণ করে। মিছিলে সবাই আন্দোলনে নিহত ছাত্রদের বিচার দাবী করে শ্লোগান দিতে থাকে। বেলা সাড়ে ১২টায় শহরের বিজয় মিছিল নিয়ে বের হয় বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশ । মিছিলটি স্টেডিয়াম গেট থেক বের হয়ে শহরের ভায়না মোড় প্রদক্ষিণ শেষে সমাবেশ করে । দুপুর সাড়ে ৩ টায় শহরের ভায়না মোড় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তবে সমাবেশ করে বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ । সমাবেশ শেষে তারা একটি বিজয় মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এদিকে,শহরের বিভিন্ন ব্যবসায়ী অভিযোগ করে বলেন,শেখ হাসিনার পদত্যাগে সোমবার বিকালে শহরের বিভিন্ন হোটেল, রেস্তরা ও দোকানে হামলা ও লুটপাতের ঘটনায় তারা আতঙ্কে আছেন । আবার হামলার ঐদিন রাতে ভয়ে অনেকে তার বিপনি বিতান পাহারায় থেকেছেন। মঙ্গলবার শহরের অধিকাংশ দোকানপাট ছিল বন্ধ । বন্ধ ছিল শহরের সুপার মার্কেট,বেবী প্লাজা,নুরজাহান প্লাজাসহ বিভিন্ন মার্কেট।

অন্যদিকে,শহরের নতুন বাজার,সাতদোহা,তাতীপাড়া,বদ্দি বাড়ির হিন্দু সম্প্রদায়ের মানুষ হামলা লুটপাতের ভয়ে আতঙ্কে রয়েছেন। সোমবার বিকালে হাসিনা পতনের পর পরই শহরের নতুন বাজারের সাহা পাড়া,বদ্দি বাড়ির বিভিন্ন সংখ্যলঘুদের বাড়িতে চলে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে বলেন,আমরা খুবই আতঙ্কের মধ্যে আছি । বাড়িত হামলা ও লুটপাতের ভয়ে রাতে ঘুমাতে পারছি না । আমাদের কেউ নেই,আমরা কার কাছে যাব ।





বিবিধ এর আরও খবর

খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস পাইকগাছায় সুপেয় পানি প্রকল্পের কাজ শুরু খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস পাইকগাছায় সুপেয় পানি প্রকল্পের কাজ শুরু
পৌরাণিক ও ঐতিহাসিক তথ্য অনুযায়ী প্রথম দুর্গাপূজার প্রচলন পৌরাণিক ও ঐতিহাসিক তথ্য অনুযায়ী প্রথম দুর্গাপূজার প্রচলন
সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না  - সংস্কৃতি মন্ত্রী সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না - সংস্কৃতি মন্ত্রী
সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা
পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত
পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা
পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন
পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)