শনিবার ● ৭ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » অপরাধ » সুন্দরবনের বিষ দিয়ে মাছ শিকারের অভিযোগে ৬ জেলে কারাগারে
সুন্দরবনের বিষ দিয়ে মাছ শিকারের অভিযোগে ৬ জেলে কারাগারে

কয়রা, খুলনা, প্রতিনিধিঃ সুন্দরবনের প্রবেশ নিষিদ্ধ এলাকায় বিষ দিয়ে মাছ শিকারের অভিযোগে ৬ জেলেকে আটক করে কারাগারে পাঠিয়েছে বন বিভাগ। গত ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে সুন্দরবন পশ্চিম বনবিভাগের খুলনা রেঞ্জের ভোমরখালি টহল ফাঁড়ীর আওতাধীন ছোট কুকুমারী খালে বিষ দিয়ে মাছ শিকার অবস্থায় তাদের আটক করা হয় । এসময় তাদের নিকট থেকে ২ টি নৌকা, অবৈধ ভেসালীজাল, বিষযুক্ত ৭০ কেজি চিংড়ি মাছ ও ২ টি বিষের বোতল জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, কয়রা উপজেলার ৪ নং কয়রা গ্রামের শহীদ সরদারের ছেলে জাহাঙ্গীর আলম(২৭), হামিদ সরদারের ছেলে মিঠুন সরদার ওরফে লিটন সরদার(৩১), পল্লীমঙ্গল গ্রামের মৃতঃ ছবেদ আলী মোড়লের ছেলে আবুল হোসেন(৫০), আইয়ুব গাজীর ছেলে কাজল গাজী(৩০), ছালাম সরদারের ছেলে মাছুম বিল্লাহ (২৭), জাহাঙ্গীর সরদারের ছেলে বাদশাহ (২০)।
ভোমরখালি বন টহল ফাঁড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম বলেন, নিয়মিত টহলের জন্য ছোট কুকুমারী খালে রওনা হয়ে খালের আগায় উপস্থিত হয়ে ট্রলার থেকে নেমে নৌকা নিয়ে ২ কিলোমিটার যাওয়ার পর আসামীদেরকে বিষ দিয়ে মাছ শিকার করা অবস্থায় আটক করি।
খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক( এসিএফ) এ জেড এম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত জেলেদেরকে শুক্রবার সকালে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।






মাগুরা যুবদল সভাপতি এ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে
পাইকগাছায় ইসলামী ব্যাংকে সেলফিন ভাউচার জালিয়াতি: যুবক আটক
নড়াইলে স্ত্রীকে কুপিয়ে হত্যা; স্বামী গ্রেফতার
পাইকগাছায় বাক প্রতিবন্ধীর বসত ঘর আগুনে পুড়ে ছাই
মহম্মদপুরে জুয়ার আসরে নগদ অর্থসহ ১৬ জন আটক
মাগুরায় ইউনিয়ন বিএনপি সভাপতিকে কুপিয়ে জখম
নড়াইলের পূর্বকলাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে বাড়ি নির্মাণের প্রতিবাদে মানবববন্ধন
শ্রীপুরের বরিশাট গ্রামে একই রাতে ৫টি গরু ও ১টি খাসি ছাগল চুরি!
পাইকগাছায় জমি সংক্রান্ত বিরোধে ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই নিহত
পাইকগাছায় জাল জালিয়াতির মাধ্যমে গ্রাম পুলিশে চাকরি; ছয় বছরের কারাদণ্ড 