শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

SW News24
শনিবার ● ৭ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » অপরাধ » সুন্দরবনের বিষ দিয়ে মাছ শিকারের অভিযোগে ৬ জেলে কারাগারে
প্রথম পাতা » অপরাধ » সুন্দরবনের বিষ দিয়ে মাছ শিকারের অভিযোগে ৬ জেলে কারাগারে
২৬৫ বার পঠিত
শনিবার ● ৭ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুন্দরবনের বিষ দিয়ে মাছ শিকারের অভিযোগে ৬ জেলে কারাগারে

---
কয়রা, খুলনা, প্রতিনিধিঃ সুন্দরবনের প্রবেশ নিষিদ্ধ এলাকায় বিষ দিয়ে মাছ শিকারের অভিযোগে ৬ জেলেকে আটক করে কারাগারে পাঠিয়েছে বন বিভাগ। গত ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে সুন্দরবন পশ্চিম বনবিভাগের খুলনা রেঞ্জের ভোমরখালি টহল ফাঁড়ীর আওতাধীন ছোট কুকুমারী খালে বিষ দিয়ে মাছ শিকার অবস্থায় তাদের আটক করা হয় । এসময় তাদের নিকট থেকে ২ টি নৌকা, অবৈধ ভেসালীজাল, বিষযুক্ত  ৭০ কেজি চিংড়ি মাছ ও ২ টি বিষের বোতল জব্দ করা হয়।

 আটককৃতরা হলেন, কয়রা উপজেলার ৪ নং কয়রা গ্রামের শহীদ সরদারের ছেলে জাহাঙ্গীর আলম(২৭), হামিদ সরদারের ছেলে মিঠুন সরদার ওরফে লিটন সরদার(৩১), পল্লীমঙ্গল গ্রামের মৃতঃ ছবেদ আলী মোড়লের ছেলে আবুল হোসেন(৫০), আইয়ুব গাজীর ছেলে কাজল গাজী(৩০), ছালাম সরদারের ছেলে মাছুম বিল্লাহ (২৭), জাহাঙ্গীর সরদারের ছেলে বাদশাহ (২০)।

ভোমরখালি  বন টহল ফাঁড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম বলেন, নিয়মিত টহলের জন্য ছোট কুকুমারী খালে রওনা হয়ে খালের আগায় উপস্থিত হয়ে ট্রলার থেকে নেমে নৌকা নিয়ে ২ কিলোমিটার যাওয়ার পর আসামীদেরকে বিষ দিয়ে মাছ শিকার করা অবস্থায় আটক করি।

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক( এসিএফ)  এ জেড এম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত জেলেদেরকে শুক্রবার সকালে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।





অপরাধ এর আরও খবর

মহম্মদপুরে ঝটিকা  অভিযানে ৫৬০০ লিটার তেল জব্দ মহম্মদপুরে ঝটিকা অভিযানে ৫৬০০ লিটার তেল জব্দ
নড়াইলের লোহাগড়ায় ট্রেনে কাটা পড়ে নিহত ১ নড়াইলের লোহাগড়ায় ট্রেনে কাটা পড়ে নিহত ১
নড়াইলের লোহাগড়ায় পঞ্চম শ্রেণির ছাত্রকে নির্যাতনের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন নড়াইলের লোহাগড়ায় পঞ্চম শ্রেণির ছাত্রকে নির্যাতনের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন
পাইকগাছার পুলিশ কর্মকর্তার মায়ের খুনিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন পাইকগাছার পুলিশ কর্মকর্তার মায়ের খুনিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে রহস্যজনক চুরি পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে রহস্যজনক চুরি
পাইকগাছার বেতাঙ্গী নদী থেকে অবৈধ নেট-পাটা অপসারণ পাইকগাছার বেতাঙ্গী নদী থেকে অবৈধ নেট-পাটা অপসারণ
মাগুরায়গৃহবধূ হত্যার প্রধান আসামি গ্রেফতার মাগুরায়গৃহবধূ হত্যার প্রধান আসামি গ্রেফতার
পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজের নিচে সরকারি জমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজের নিচে সরকারি জমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ
পাইকগাছায় জ্বালানী তেল মজুদ রাখার অপরাধে এক ব্যাবসায়ীকে জরিমানা পাইকগাছায় জ্বালানী তেল মজুদ রাখার অপরাধে এক ব্যাবসায়ীকে জরিমানা
আশাশুনির বদরতলা জেএস হাইস্কুলের কম্পিউটার অপারেটর নয়ন মৃধা বিদ্যুৎ স্পৃষ্টে নিহত আশাশুনির বদরতলা জেএস হাইস্কুলের কম্পিউটার অপারেটর নয়ন মৃধা বিদ্যুৎ স্পৃষ্টে নিহত

আর্কাইভ