শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

SW News24
বুধবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় লুটপাটের ঘটনায় থানায় গৃহবধূর অভিযোগ
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় লুটপাটের ঘটনায় থানায় গৃহবধূর অভিযোগ
৩৫২ বার পঠিত
বুধবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় লুটপাটের ঘটনায় থানায় গৃহবধূর অভিযোগ

 --- পাইকগাছায় সংঘবদ্ধভাবে রাইচমিলের বিভিন্ন মালামাল লুটপাটের ঘটনায় স্বামীর সৎ ভাইয়ের নামে থানায় অভিযোগ করেছেন গৃহবধূ সালমা বেগম।  ৯ সেপ্টেম্বর উপজেলার গদাইপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের এসএম শাহাজউদ্দিনের স্ত্রী সালমা বেগম অভিযোগে করেন। থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, সালমা বেগমের স্বামী শাহাজউদ্দিনের বোয়ালিয়া মোড় নামক স্থানে দীর্ঘদিন ধরে সোমা অয়েল এন্ড রাইচমিল সহ অন্যান্য ব্যবসা সুনামের সহিত পরিচালনা করে আসছে। সম্প্রতি সালমার স্বামী শারীরিকভাবে অসুস্থ হয়ে বাড়িতে রয়েছে। এদিকে একই গ্রামের সালমা বেগমের স্বামীর সৎ ভাই বিবাদী তাজউদ্দীন। সে কারণে সালমার স্বামীর সাথে বিবাদী তাজউদ্দিনের দীর্ঘদিন ধরে পারিবারিকভাবে জমাজমি ভাগবন্টনের বিষয় নিয়ে বিরোধ সহ শত্রুতা চলিয়া আসছে। এমতাবস্থায় গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর বিবাদী তাজউদ্দিন তাদের ক্ষয়ক্ষতি করার পায়তারা শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ৭ আগস্ট সকাল আনুমানিক সাড়ে দশটা হতে ৮ আগস্ট বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত বিবাদী তাজউদ্দিন, আব্দুল আলীম, জসিম উদ্দিন সহ ৮/১০ জন লোক সংঘবদ্ধভাবে  শাহাজউদ্দিনের  অটো রাইচমিল হতে ৬টা চায়না মটর,ডায়মন্ড মেশিন, হলুদের মিল ও বিভিন্ন লোকের রেখে যাওয়া মালামাল সহ বিভিন্ন প্রজাতির ফলজ গাছ লুটপাট করে নিয়ে যায়। যার বাজার মূল্য প্রায় ১৪ লক্ষ টাকা অভিযোগে দাবি করেছেন বাদি সালমা বেগম। এবিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই কেএম সাদ্দাম হোসেন বলেন অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





অপরাধ এর আরও খবর

পাইকগাছার কপিলমুনিতে নকল পণ্যের কারখানায় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা আদায় পাইকগাছার কপিলমুনিতে নকল পণ্যের কারখানায় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা আদায়
নড়াইলের মাটিয়াডাঙ্গা গ্রামে একজনকে কুপিয়ে হত্যা; নারীসহ আহত ৬ নড়াইলের মাটিয়াডাঙ্গা গ্রামে একজনকে কুপিয়ে হত্যা; নারীসহ আহত ৬
নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড
মাগুরায় সারের অবৈধ মজুতকালে ২ জন গ্রেফতার,৩২৮ বস্তা সার জব্দ মাগুরায় সারের অবৈধ মজুতকালে ২ জন গ্রেফতার,৩২৮ বস্তা সার জব্দ
নড়াইলে শিশু ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার নড়াইলে শিশু ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার
নড়াইলে শিক্ষকের বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে হত্যার অভিযোগ; শিক্ষকদের দাবি অসুস্থতায় মারা গেছে নড়াইলে শিক্ষকের বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে হত্যার অভিযোগ; শিক্ষকদের দাবি অসুস্থতায় মারা গেছে
নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ৫ নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ৫
শালিখায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ; যুবক আটক শালিখায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ; যুবক আটক
নড়াইলে ইয়াবা এস্কাফ ও গাঁজাসহ ঘের ব্যবসায়ী আটক নড়াইলে ইয়াবা এস্কাফ ও গাঁজাসহ ঘের ব্যবসায়ী আটক
পাঠাগারের প্রবেশপথে বাঁশের বেড়া, সরকারি জমি দখলের অভিযোগ পাঠাগারের প্রবেশপথে বাঁশের বেড়া, সরকারি জমি দখলের অভিযোগ

আর্কাইভ