শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ন ১৪৩৩

SW News24
রবিবার ● ৬ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বৈষম্য বিরোধী ছাত্রদের মানববন্ধন
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বৈষম্য বিরোধী ছাত্রদের মানববন্ধন
৩৮৮ বার পঠিত
রবিবার ● ৬ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বৈষম্য বিরোধী ছাত্রদের মানববন্ধন

---

মাগুরা প্রতিনিধি :- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য যশোর ক্যান্টনমেন্ট কলেজের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র রকিবুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মাগুরা জেলার সর্বস্তরের জনগণের ব্যানারে গতকাল রোববার সকাল ১১ টায়  মাগুরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে ।  ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ গত ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় বিভিন্ন ইস্যু নিয়ে মাগুরা সদরের বাটিকাবাড়ি গ্রামে একটি মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় অনেকে আহত হয়।  এ অবস্থায় আমরা মীমাংসার চেষ্টা করি। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  এ ঘটনায় আজমপুর গ্রামের আচরোব বিশ্বাসের ছেলে মোঃ সিরাজ বিশ্বাস বাদী হয়ে গত ৩ অক্টোবর মাগুরা বিজ্ঞ আমলি ম্যাজিস্ট্রেট আদালতে মোট ১৩ জনের নাম উল্লেখ করে মিথ্যা মামলা দায়ের করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।  মানববন্ধনে বক্তব্য রাখেন, মাগুরা সরকারি কলেজের মাস্টার্সের ছাত্র মোঃ হোসাইন, ফরিদপুর রাজেন্দ্র কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র হুরায়রা শিকদার, রাজেন্দ্র কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র সোহান বিশ্বাস প্রমুখ।এ সময় বক্তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য মোঃ রাকিবুল ইসলাম ওরফে রাকিবুলের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।





আঞ্চলিক এর আরও খবর

মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা
পাইকগাছায় কড়ুলিয়া নদীর ওপর নির্মিত লস্কর-বাইনতলা সেতুর ৭৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে পাইকগাছায় কড়ুলিয়া নদীর ওপর নির্মিত লস্কর-বাইনতলা সেতুর ৭৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে
পাইকগাছায় মশক নিধনে ১০ ফগার মেশিন বিতরণ পাইকগাছায় মশক নিধনে ১০ ফগার মেশিন বিতরণ
পাইকগাছায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত পাইকগাছায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরের গাবুরাতে জলবায়ু সহনশীল জীবিকায়ন সৃষ্টিতে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরের গাবুরাতে জলবায়ু সহনশীল জীবিকায়ন সৃষ্টিতে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ
মাগুরায় শীতার্তদের জন্য কম্বল হস্তান্তর মাগুরায় শীতার্তদের জন্য কম্বল হস্তান্তর
পাইকগাছা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার পাইকগাছা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার
পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
নড়াইলে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত নড়াইলে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি …. এসএম মনিরুল হাসান বাপ্পী পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি …. এসএম মনিরুল হাসান বাপ্পী

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)