শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

SW News24
সোমবার ● ৭ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » সাতক্ষীরার মুন্সিগঞ্জে ম্যানগ্রোভ বনায়ন কার্যক্রম উদ্বোধন
প্রথম পাতা » আঞ্চলিক » সাতক্ষীরার মুন্সিগঞ্জে ম্যানগ্রোভ বনায়ন কার্যক্রম উদ্বোধন
৩৩৫ বার পঠিত
সোমবার ● ৭ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাতক্ষীরার মুন্সিগঞ্জে ম্যানগ্রোভ বনায়ন কার্যক্রম উদ্বোধন

 --- প্রেস বিজ্ঞপ্তি ; সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সিংহড়তলী গ্রাম সংলগ্ন নদীর চরে ম্যানগ্রোভ বনায়ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ৭ অক্টোবর ২০২৪ তারিখে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের উদ্যোগে, মেরিডিয়ান ইনস্টিটিউটের আর্থিক সহযোগিতায় এবং ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশের কারিগরি সহায়তায় “Securing blue carbon ecosystem for sustainable fisheries and climate change adaptation for fishers in Sundarbans” প্রকল্পের আওতায় এই কার্যক্রম পরিচালিত হয়।

উক্ত ম্যানগ্রোভ বনায়ন কার্যক্রমের উদ্বোধন করেন ০৭ নং মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব সিরাজুল ইসলাম পল্টু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য জনাব জিয়াউর রহমান ও স্থানীয় বাসিন্দাসহ লিডার্সের কর্মকর্তাবৃন্দ।

ম্যানগ্রোভ বনায়ন কার্যক্রমের গুরুত্ব নিয়ে জনাব জিয়াউর রহমান বলেন, “উপকূলীয় এলাকায় নদীর ভাঙ্গন রোধে এবং সাইক্লোন, ঝড়, ও জলোচ্ছ্¦সের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে এলাকার মানুষদের রক্ষা করতে এই বনায়ন অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে জনাব সিরাজুল ইসলাম পল্টু লিডার্সের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “এই ম্যানগ্রোভ বনায়ন কার্যক্রমটি সুন্দরবন সংলগ্ন এলাকার মানুষের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে। এটি শুধু প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষা নয়, সুন্দরবনের ইকোসিস্টেমের সুরক্ষা এবং স্থানীয় জনগণের জীবিকা ও ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে।”

এই প্রকল্পটি সুন্দরবনের ব্লু—কার্বন ইকোসিস্টেম সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়ার মাধ্যমে স্থানীয় মৎস্যজীবীদের জীবনমান উন্নত করার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আদালতের রায় ও ডিক্রি উপেক্ষা করে ইজারা; স্থগিত চেয়ে ডিসির কাছে আবেদন পাইকগাছায় আদালতের রায় ও ডিক্রি উপেক্ষা করে ইজারা; স্থগিত চেয়ে ডিসির কাছে আবেদন
পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা
পাইকগাছার গদাইপুরে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত পাইকগাছার গদাইপুরে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি
পাইকগাছায় কপোতাক্ষ নদে ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারে অভিযান শুরু পাইকগাছায় কপোতাক্ষ নদে ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারে অভিযান শুরু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)