মঙ্গলবার ● ৮ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » কয়রায় স্থানীয় উন্নয়ন পরিকল্পনা বিষয়ে ২ দিন ব্যাপী প্রশিক্ষণ
কয়রায় স্থানীয় উন্নয়ন পরিকল্পনা বিষয়ে ২ দিন ব্যাপী প্রশিক্ষণ

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ কয়রায় স্থানীয় উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও অন্তর্ভুক্তিমুলক বাজেট প্রণয়নে অগ্রাধিকার ভিত্তিক চাহিদা নিরুপন এবং কর্মকৌশল নির্ধারন বিষয়ক ২ দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে ।
৮ অংক্টোবর মঙ্গলবার সকাল ১১ টায় সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অফ দ্যা রুরাল পুওর-ডরপ প্রকল্প এই প্রশিক্ষনের আয়োজন করে। এতে কয়রা উপজেলার সিএসও নেটওয়ার্কের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষনে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী প্রতিভা বিকাশ সরকার। সার্বিক সহযোগিতা করেন ডরপের কয়রা উপজেলা দায়িত্বপ্রাপ্ত ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ হারুন অর রশিদ।
এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, কপোতাক্ষ কলেজের অবঃ অধ্যাপক আ.ব. ম. আঃ মালেক, সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খায়রুল আলম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার, মানব কল্যান ইউনিটের সভাপতি মোঃ আল আমিন ফরহাদ, সাংবাদিক মোঃ ফরহাদ হোসেন, সিএসও নেটওয়ার্কের সদস্য মনিরুজ্জামান মনি, মাহমুদা খাতুন, স্বপ্না মন্ডল প্রমুখ।






পাইকগাছায় কড়ুলিয়া নদীর ওপর নির্মিত লস্কর-বাইনতলা সেতুর ৭৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে
পাইকগাছায় মশক নিধনে ১০ ফগার মেশিন বিতরণ
পাইকগাছায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরের গাবুরাতে জলবায়ু সহনশীল জীবিকায়ন সৃষ্টিতে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ
মাগুরায় শীতার্তদের জন্য কম্বল হস্তান্তর
পাইকগাছা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার
পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
নড়াইলে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি …. এসএম মনিরুল হাসান বাপ্পী
শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক বিষয়ক প্রশিক্ষণ 