বুধবার ● ৯ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » শারদীয় দূর্গোৎসব উপলক্ষে পাইকগাছায় ৮৩৪ জন আনসার -ভিডিপি নিয়োগ
শারদীয় দূর্গোৎসব উপলক্ষে পাইকগাছায় ৮৩৪ জন আনসার -ভিডিপি নিয়োগ
পাইকগাছা উপজেলায় সার্বজনীন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের দায়িত্ব পালনের বিষয়ে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা আনসার ও ভিডিপি কার্যলয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামুলক ব্রিফিং প্রদান করেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌলুদা খাতুনের সভাপতিত্বে ও আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ওসি (তদন্ত) তুষার কান্তি দাস, ওসি (অপারেশন) রঞ্জন কুমার গাইন। খুলনার পাইকগাছা উপজেলায় এবার ১৩০টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে পাইকগাছা পৌরসভায় ৬টি, ১নং হরিঢালী ইউনিয়নে ১৮টি, কপিলমুনি ইউনিয়নে ১৬টি, লতায় ৯টি, দেলুটিতে ১০টি, সোলাদানায় ১০টি, লস্করে ১৪টি, গদাইপুরে ৭টি, রাড়ুলীতে ১৮টি, চাঁদখালীতে ১২টি ও গড়ইখালী ইউনিয়নে ১০টি। উপজেলায় মোট ১৩০টি পূজা মন্দিরে মোট ৮৩৪ জন আনছার ভিডিপি’র সদস্য সারভক্ষণিক ডিউটি পালন করবে। এছাড়াও উপজেলা প্রশাসন ও থানা পুলিশের পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে পালনের বিষয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।






এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আদালতের রায় ও ডিক্রি উপেক্ষা করে ইজারা; স্থগিত চেয়ে ডিসির কাছে আবেদন
পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা
পাইকগাছার গদাইপুরে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি 