শনিবার ● ২ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় জাতীয় সমবায় দিবস পালিত
পাইকগাছায় জাতীয় সমবায় দিবস পালিত
পাইকগাছায় ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। সমবায়ে গড়বো দেশ বৈষম্যহীন বাংলাদেশ প্রতিপাদ্য’র আলোকে দিবসটি পালন উপলক্ষে শনিবার সকালে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীদের আয়োজনে উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। উপজেলা সমবায় অফিসার মোঃ হুমায়ুন কবির এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, ওসি তদন্ত তুষার কান্তি দাস, ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দীন। এসময়ে উপস্থিত ছিলেন, সমাজসেবা অফিসার অনাথ কুমার বিশ্বাস, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সাবেক সভাপতি মোর্তজা জামান আলমগীর রুলু, বর্তমান সভাপতি জিএম শুকুরুজ্জামান, পোনা ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সভাপতি বাবুরাম মন্ডল, মৎস্য আড়ৎদারি সমবায় সমিতির লিঃ এর মোঃ রেজাউল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিএম বাবলুর রহমান, ইলিয়াস হোসেন, প্রানকৃষ্ণ দাশ, জিতেন্দ্রনাথ মন্ডল, পঞ্চানন সানা, ইব্রাহীম হোসেন, মিন্টন কুমার মন্ডল, বিদ্যুৎ মন্ডল সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।






শ্যামনগরে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা
খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছা ক্যাম্পাস বিজ্ঞানী পিসি রায়ের নামে নামকরণের দাবি
পাইকগাছায় জুলাই গণঅভ্যুথান দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মহম্মদপুরে নদীগর্ভে বিলীন হচ্ছে সড়ক ; চরম ঝুঁকিতে ১০ হাজার মানুষ
জন্মাষ্টমী উপলক্ষে- পাইকগাছার রাড়ুলীতে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা
পাইকগাছার আমুরকাটা বয়ারঝাপা সড়ক ঝুঁকিতে
দেশের মানুষের আস্থায় বিচার বিভাগকে ফিরিয়ে আনতে চাই - আইনমন্ত্রী
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকে ১৮শত মুরগির বাচ্চা ও মুরগির খাদ্য বিতরণ 