বৃহস্পতিবার ● ২৮ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » অপরাধ » দুই মামলায় সাবেক এমপি রশীদুজ্জামান ৪ দিনের রিমান্ডে
দুই মামলায় সাবেক এমপি রশীদুজ্জামান ৪ দিনের রিমান্ডে
খুলনার পাইকগাছায় ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাংচুর, মারপিট করে নাশকতা তৈরির মামলায় সাবেক সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামানকে পৃথক দুটি মামলায় ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ২৮ নভেম্বর বৃহস্পতিবার সকালে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক অমিত দেবনাথ ও সাদ্দাম হোসেন জানান, ২০২০ সালের ৯ অক্টোবর ও ২০২৪ সালে ২১ আগষ্ট ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাংচুর, মারপিট করে নাশকতা তৈরির ঘটনা দেখিয়ে সাবেক সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামানের নামে মামলা হয়।
মামলা সুত্রে জানা যায়, উপজেলা নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারের জন্য খুলনা জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দকে পাইকগাছার প্রবেশদার হতে আনার উদ্দেশ্যে বিএনপির নেতা কর্মীরা পৌরসভা জিরো পয়েন্টে উপস্থিত হন। এ সময় আওয়ামী লীগের লোকজন তাদের উপর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে গাড়ি ভাংচুর করে নাশকতা সৃষ্টি করে। ওই ঘটনায় বিএনপির নেতা কর্মীরা আহত হন। ওই ঘটনায় রুবেল সরদার বাদী হয়ে চলতি বছরের ২৯ আগষ্ট মামলা করে। যার নং ১৪।
অপরদিকে ২০২৪ সালে ৪ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র ছাত্রিরা জিরোপয়েন্টে যাওয়ার সময় উপজেলা পরিষদের সামনে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের লোকজন তাদেরকে মারপিট করে আহত করে। উক্ত মামলায় রশীদুজ্জামানকে ১ নং আসামী করে ২১ আগষ্ট ছাত্রী ইশিতা আনাম রিতু বাদী হয়ে ৯১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২০০/৩০০ জনের নামে মামলা দায়ের করে।






মাগুরার মহম্মদপুরে রাতের আঁধারে এক হাজার কলাগাছ কর্তন; নিঃস্ব কৃষক
পাইকগাছার নতুন বাজারে ঔষধ ও এজেন্ট ব্যবসায়ীর দোকানে দুঃসাহসিক চুরি
পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি
পাইকগাছায় ২৪ ঘন্টায় পুলিশ অভিযানে গ্রেফতার-১৮
নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা
মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩
পাইকগাছায় ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম
পাইকগাছায় প্রবাসীর কাছে চাঁদা দাবি; থানায় অভিযোগ দায়ের
নড়াইলে পুলিশের ওপর হামলা মামলায় ২ ভাই গ্রেফতার
লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবকদল নেতার শোকাহত পরিবারের পাশে এমপি বাচ্চু 