রবিবার ● ১ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » খেলা » মাগুরায় ইয়াং টাইগার অনুর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন
মাগুরায় ইয়াং টাইগার অনুর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

মাগুরা প্রতিনিধি : মাগুরায় ইয়াং টাইগার অনুর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্ণামেন্ট (বিভাগীয় পর্যায়) এর উদ্বোধন হয়েছে। ১ ডিসেম্বর রবিবার সকাল সাড়ে ৯ টায় মাগুরা স্টেডিয়ামে এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: অহিদুল ইসলাম। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সানিউল কাদের,জেলা ক্রীড়া অফিসার অনামিকা দাস,মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, ক্রীড়া সংগঠক বারিক আনজাম বারকি ও জেলা ক্রিকেট কোচ সাদ্দাম হোসেন গোর্কী উপস্থিত ছিলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পৃষ্ঠপোষকতায় জেলা ক্রীড়া সংস্থা এ টুর্ণামেন্টের আয়োজন করেছে। এ টুর্ণামেন্টে খুলনা বিভাগের নড়াইল,বাগেরহাট ও কুষ্টিয়া জেলা দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে নড়াইল জেলা ক্রিকেট দল মুখোমুখি হয়েছে বাগেরহাট জেলা দলের। ৫০ ওভারের এ ক্রিকেট টুর্ণামেন্টের খেলা পরিচালনা করেন শভাষিস হালদার গোরা ও মেজবাহুল আলম।






বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে নড়াইলে আলোচনা সভা
পাইকগাছায় বিভিন্ন প্রতিষ্ঠানে ত্রুীড়া সামগ্রী বিতরণ ও সরকারি কর্মকর্তাদের সাথে এমপি আবুল কালাম আজাদের মতবিনিময়
অনূর্ধ্ব - ১৭ মাগুরা ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে মাগুরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন
জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টে মাগুরাজেলা ফুটবল দল চ্যাম্পিয়ন
মাগুরায় আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা
মাগুরায় ৬ দলীয় কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন
শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মাগুরায় জার্মানি ফুটবল ভক্তের কান্ড ; জমি বিক্রি করে সাড়ে সাত কিলোমিটার পতাকা প্রদর্শন
শালিখায় ৬ দলীয় ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন
শালিখায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন 