শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

SW News24
শুক্রবার ● ৬ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » মিডিয়া » মাগুরায় দুইদিন ব্যাপী সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু
প্রথম পাতা » মিডিয়া » মাগুরায় দুইদিন ব্যাপী সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু
২৪৫ বার পঠিত
শুক্রবার ● ৬ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় দুইদিন ব্যাপী সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

---
মাগুরা প্রতিনিধি : সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি ও মান বাড়াতে মাগুরায় গতকাল শুক্রবার সকালে দুইদিন ব্যাপী মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের নিয়ে বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে। মাগুরা প্রেসক্লাব এ প্রশিক্ষণের আয়োজন করে। এ প্রশিক্ষণে মাগুরা প্রেসক্লাবের ৪০ জন নতুন ও পুরাতন সাংবাদিক অংশ নেয় । প্রশিক্ষণের প্রথমদিনে মাগুরার সাংবাদিকতার ইতিহাস ও ঐতিহ্য নিয়ে আলোকপাত করেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান,সাংবাদিকতার নীতি ,নৈতিকতা,দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা করেন মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  শফিকুল ইসলাম শফিক,সংবাদ সংগ্রহের প্রাথমিক প্রস্তুতির ধারণা দেন সাংবাদিক শরীফ তেহরান টুটুল ও সংবাদ কৌশল ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন সাংবাদিক রূপক আইচ । দ্বিতীয় দিন শনিবার সংবাদের প্রকার ও ধারনা ,প্রতিবেদন তৈরি কৌশল ও মোবাইল সাংবাদিকতা,সাংবাদিকতা ও তথ্য অধিকার আইন নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে । সমাপনীদিনে প্রশিক্ষণে অংশ নেওয়া সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হবে।
মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক বলেন,মাগুরা প্রেসক্লাব সাংবাদিকদের উন্নয়নে কাজ করছে। বর্তমানে নতুন ও পুরাতন সদস্যদের সংবাদের প্রকার ও ধারনা ,প্রতিবেদন তৈরি কৌশল ও মোবাইল সাংবাদিকতা,সাংবাদিকতা ও তথ্য অধিকার আইন বিষয়ে আমরা প্রাথমিক ধারন্ াদেওয়ার জন্য এ প্রশিক্ষণের আয়োজন করেছি। এ প্রশিক্ষণের ধারা অব্যাহত থাকবে ।





মিডিয়া এর আরও খবর

প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
মাগুরায় নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মত বিনিময় মাগুরায় নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মত বিনিময়
মাগুরায় বর্তমান সরকারের নির্বাচনে ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং মাগুরায় বর্তমান সরকারের নির্বাচনে ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং
খবরের কাগজ বিক্রি কমে যাওয়ায় মাগুরার হকারদের মানবেতর জীবনযাপন খবরের কাগজ বিক্রি কমে যাওয়ায় মাগুরার হকারদের মানবেতর জীবনযাপন
নড়াইলে দৈনিক দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নড়াইলে দৈনিক দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছাল বাংলাদেশ গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছাল বাংলাদেশ
খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার-সম্পাদক তরিকুল ইসলাম খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার-সম্পাদক তরিকুল ইসলাম
প্রেসক্লাব পাইকগাছা এর ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত প্রেসক্লাব পাইকগাছা এর ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত
মাগুরায় নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মত বিনিময়ে সভা মাগুরায় নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মত বিনিময়ে সভা
সংস্কৃতি মন্ত্রী ও এমপিকে  সংবর্ধনা দিল মাগুরা প্রেসক্লাব সংস্কৃতি মন্ত্রী ও এমপিকে সংবর্ধনা দিল মাগুরা প্রেসক্লাব

আর্কাইভ