সোমবার ● ৯ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » আশাশুনিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
আশাশুনিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

আশাশুনি : আশাশুনিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস’২৪ পালিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদেন সামনের রোডে দুর্নীতি বিরোধী মানববন্ধন শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। খুলনা দুর্নীতি দমন কমিশন সাজেকা, আশাশুনি উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ - এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি চিত্তরঞ্জন ঘোষের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দুর্নীতি দমন কমিশন, খুলনার উপ-সহকারী পরিচালক মু. মহসীন আলী, উপজেলা সমাজসেবা অফিসার মু. রফিকুল ইসলাম, নবাগত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিরুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আরিফা খাতুন। শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন শারমিন সুলতানা ও গীতা পাঠ করেন লোপা বসু। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য রোকনুজ্জামানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, সদস্য এইচ মমতাজ হেলেন ও জিএম মামুন হাসান। আলোচনায় বক্তাগন আগামী দিনে সকল পর্যায়ে দুর্নীতি প্রতিরোধে সকল শ্রেণী পেশার মানুষের উদ্বুদ্ধ করতে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কর্মসূচী হাতে নিয়ে কার্যকর পদক্ষেপ নেয়ার আহবান জানান।






পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
ক্লাইমেট জাস্টিস ফোরামের সাথে ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড সাউথ এশিয়ার প্রতিনিধিদের মতবিনিময়
পাইকগাছায় ভারী বৃষ্টিতে ঘর ভেঙ্গে পড়ায় দিশেহারা হতদরিদ্র বৃদ্ধা আমেনা
পাইকগাছায় নবাগত এসিল্যান্ড হিসেবে শাওন হোসেন অনিক এর যোগদান
খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির
মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা
পাইকগাছায় কড়ুলিয়া নদীর ওপর নির্মিত লস্কর-বাইনতলা সেতুর ৭৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে
পাইকগাছায় মশক নিধনে ১০ ফগার মেশিন বিতরণ
পাইকগাছায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরের গাবুরাতে জলবায়ু সহনশীল জীবিকায়ন সৃষ্টিতে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ 