শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

SW News24
সোমবার ● ৩০ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি নির্বাচনে ২০ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি নির্বাচনে ২০ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
২৯০ বার পঠিত
সোমবার ● ৩০ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি নির্বাচনে ২০ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

 ---  পাইকগাছার ঐতিহ্যবাহি জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচনে মনোনয়ন পত্র সংগ্রহের শেষ দিনে ২০ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছে। প্রার্থী এবং তাদের কর্মী সমর্থকরা সোমবার দুপুর ১ টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচন কমিশনের নিকট থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন। সভাপতি পদে দুই জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এরা হলেন বর্তমান সভাপতি জিএম শুকুরুজ্জামান ও সাবেক সভাপতি অ্যাড. মোর্তজা জামান আলমগীর রুলু। সহ-সভাপতি পদে বর্তমান সহ-সভাপতি সোহেল রাশেদ জনি ও আব্দুল কালাম আজাদ মনোনয়ন সংগ্রহ করেছেন। সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক শেখ ফজলুর রহমান, সাবেক সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন ও আলহাজ্ব শেখ মুরশাফুল আলম মোট ৩ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। কোষাধ্যক্ষ পদে বর্তমান মোঃ মোশাররফ হোসেন ও ১নং সদস্য এসএম হাবিবুর রহমান মনোনয়ন সংগ্রহ করেছেন। এছাড়া ৮টি সদস্য (পরিচালক) পদের বিপরীতে ১১ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। এরা হলেন বর্তমান সদস্য মো. নুরু গাজী, রাজীব কুমার মন্ডল, রিমন শেখ ও সেলিম শাহরিয়া, সেলিম মোড়ল, মোঃ মনিরুল ইসলাম, মো.আমিনুল ইসলাম বজলু, শাহীন গাজী, রাব্বু ইসলাম দিপু, এসএম মোমিন উদ্দিন ও মোশাররফ হোসেন। এসময় নির্বাচন কমিটির সভাপতি জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক রাধাকান্ত ঘোষ, সদস্য পরিদর্শক আকতারুজ্জামান ও সহকারী পরিদর্শক আমির হোসেন উপস্থিত ছিলেন। তফসিল অনুযায়ী ২ জানুয়ারি মনোনয়ন পত্র জমা, ৬ জানুয়ারি মনোনয়ন পত্র যাচাই-বাছাই ও প্রার্থীর প্রাথমিক খসড়া তালিকা প্রকাশ, ৭ ও ৮ জানুয়ারি আপিল আবেদন, ৯,১২ ও ১৩ জানুয়ারি আপিলের শুনানি ও নিষ্পত্তি, ১৪ জানুয়ারি চুড়ান্ত বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ, ১৫ জানুয়ারি প্রার্থীতা প্রত্যাহার, ১৬ জানুয়ারি প্রতীক বরাদ্দ ও চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং ১লা ফেব্রুয়ারী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার।





আঞ্চলিক এর আরও খবর

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আর্কাইভ