শনিবার ● ১৮ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » খেলা » মাগুরায় মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত
মাগুরায় মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি : এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসবে মাগুরায় গতকাল শনিবার সকাল ৭ টায় মাগুরা স্টেডিয়াম চত্বর থেকে মিনি ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়। মাগুরা জেলা প্রশাসক মো: অহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহবুবুর রহমান,জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার আমিরুল ইসলাম ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল আওয়াল উপস্থিত ছিলেন। মিনি ম্যারাথন প্রতিযোগিতা মাগুরা স্টেডিয়াম থেকে শুরু হয়ে শ্রীপুর রোড,নতুন বাজার,কেশব মোড়,চৌরঙ্গী মোড়,পারনান্দুয়ালী ব্রিজ হয়ে ডায়াবেটিক হাসপাতালে গিয়ে শেষ হয়। এ প্রতিযোগিতায় ৪০ জন তরুণ অংশ নেয়। প্রতিযোগিতা শেষে মাগুরা জেলা প্রশাসনে আয়োজনে মাগুরা ডায়াবেটিক হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পে দরিদ্র,অসহায় ও সাধারণ মানুষের সেবা প্রদান করা হয়।






মাগুরায় আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা
মাগুরায় ৬ দলীয় কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন
শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মাগুরায় জার্মানি ফুটবল ভক্তের কান্ড ; জমি বিক্রি করে সাড়ে সাত কিলোমিটার পতাকা প্রদর্শন
শালিখায় ৬ দলীয় ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন
শালিখায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন
শ্রীপুরে মরহুম হামিদ শেখ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা
মাগুরায় উশু প্রতিযোগিতা অনুষ্ঠিত
শালিখায় মাসব্যাপী অ্যাথলেটিক প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ 