শনিবার ● ৩০ মে ২০২৬
প্রথম পাতা » খেলা » শ্রীপুরে মরহুম হামিদ শেখ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
শ্রীপুরে মরহুম হামিদ শেখ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে দারিয়াপুর যুব সংঘের আয়োজনে মরহুম হামিদ শেখ স্মৃতি চার দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে দারিয়াপুর ডিগ্রি কলেজ মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় দারিয়াপুুর ফুটবল একাদশ চৌগাছী ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্নীতি দমন কমিশন দূদকের চিপ প্রসিকিউটর ও দারিয়াপুর ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এ্যাড. তরিকুল ইসলাম।
দারিয়াপুর ইউনিয়ন বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য মো. শাহজাহান শেখের সার্বিক সহযোগিতায় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, দারিয়াপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মসিহুল আজম, এলজিইডির সাবেক তত্বাবধায়ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, ইঞ্জিনিয়ার রাশেদ মল্লিক, শ্রীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নাসিরুল ইসলাম, এ্যাড. রইচ উদ্দিন, এ্যাড. মনিরুল ইসলাম, কাজী শরিফুল ইসলাম প্রমুখ।






নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্সের জার্সি উন্মোচন
মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে প্রেস ব্রিফিং
নড়াইলে তারুণ্যের মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
পাইকগাছায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে নৌকা বাইচ অনুষ্ঠিত
নড়াইল নার্সিং কলেজে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
মাগুরায় টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা
শ্রীপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
মাগুরায় ৩ দিনব্যাপী টেনিস লাভার্স অ্যাসোসিয়েশন টুর্নামেন্টের উদ্বোধন
মাগুরায় পুলিশ সুপার সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মাগুরায় দুই দিনব্যাপী আকাই স্মৃতি সংসদ আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার উদ্বোধন 