মঙ্গলবার ● ২৮ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » অপরাধ » আশাশুনিতে ভ্রাম্যমান আদালতে জাল বিনষ্ট ও জরিমানা আদায়
আশাশুনিতে ভ্রাম্যমান আদালতে জাল বিনষ্ট ও জরিমানা আদায়

আশাশুনি : আশাশুনিতে ভ্রাম্যমান আদালতে নেট ও বেহন্দি জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট ও একজনকে জরিমানা করা হয়েছে। সোমবার উপজেলার খোলপেটুয়া নদীতে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বিশেষ কম্বিং অপারেশন’২৫ বাস্তবায়ন উপলক্ষে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় নদী হতে অবৈধ ১ টি বেহন্দি জাল, ১৫ টি নেট জাল আটক করা হয় এবং শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা গ্রামের চারু চন্দ্র সরকারের পুত্র বিশ্বনাথ সরকারের জাল ব্যবহারকারীকে এক হাজার টাকা জরিমানা করা হয়। পরে মানিকখালীতে পুরাতন ফেরী ঘাটের কাছে প্রকাশ্যে আটককৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার উপস্থিত ছিলেন।






পাইকগাছায় কোরবানির মাংস বিতরণ তালিকা ও মসজিদ কমিটি নিয়ে দ্বন্ধে সংঘর্ষ আহত-৬
মাগুরায় পুলিশের অভিযান ১ চোর গ্রেফতার; ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার
শ্রীপুরে ধর্ষণ মামলার ৩ আসামী গ্রেফতার
নড়াইলে প্রায় ২ লাখ টাকার মাদক উদ্ধার; স্ত্রী আটক, স্বামী পলাতক
মাগুরায় রামিসা ধর্ষণ ও হত্যার বিচার চেয়ে সমাবেশ
শ্যামনগরে একটি পরিবারকে দেশান্তর ও প্রাণনাশের হুমকি; থমথমে পরিস্থিতি
শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত; আহত ১
মাগুরায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
কয়রায় সিধ কেটে ঘরে ঢুকে ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা 