শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ৩০ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » বিগত সরকার অনেক ভুয়া সাংস্কৃতিক সংগঠনের নামে অনুদান দিয়েছে -মহাপরিচালক শিল্পকলা একাডেমি
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » বিগত সরকার অনেক ভুয়া সাংস্কৃতিক সংগঠনের নামে অনুদান দিয়েছে -মহাপরিচালক শিল্পকলা একাডেমি
২৫৪ বার পঠিত
বৃহস্পতিবার ● ৩০ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিগত সরকার অনেক ভুয়া সাংস্কৃতিক সংগঠনের নামে অনুদান দিয়েছে -মহাপরিচালক শিল্পকলা একাডেমি

---
মাগুরা প্রতিনিধি বিগত সরকারের সময় সাংস্কৃতিক সংগঠনের নামে অনেক ভুয়া সংগঠনকে অনুদান দিয়ে সরকারি অর্থ নয়ছয় করেছে শিল্পকলা একাডেমী। বর্তমান সরকার প্রকৃত শিল্পীদের নিয়ে একটি গণমুখী শিল্পকলা একাডেমি গড়ে তুলতে চায়। সে লক্ষ্যে রাজধানী, বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে নিয়মিত সাংস্কৃতিক চর্চার মাধ্যমে একটি উৎসবমুখর বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছে। বুধবার দুপুরে মাগুরা শিল্পকলা একাডেমী পরিদর্শনে এসে এসব কথা বলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ। তিনি মাগুরা শিল্পকলা একাডেমিতে পৌঁছালে সেখানে শিল্পীরা তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাসসহ শিল্পীবৃন্দ। এরপর তিনি জেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ অহিদুল ইসলামকে সাথে নিয়ে প্রস্তাবিত  শিল্পকলা কমপ্লেক্সের কাগজপত্র ও জায়গা পরিদর্শন করেন। পরে তিনি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন। তিনি আরো বলেন, শিল্পকলাকে সমাজের চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে চর্চা অব্যাহত রাখতে হবে।আমাদের খেয়াল রাখতে হবে  নাচ, গান, নাটক, আবৃত্তি যাই করি না কেন তা যেন সমাজের চাহিদাকে প্রকাশ করতে পারে। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা নাচ গান কবিতার মাধ্যমে বাংলাদেশের নাট্য আন্দোলনের অন্যতম পুরোধা এই নাট্য ব্যক্তিত্বকে স্বাগত জানান।





সংস্কৃতি ও বিনোদন এর আরও খবর

নড়াইলে ৫ দিনব্যাপী বইমেলার উদ্বোধন নড়াইলে ৫ দিনব্যাপী বইমেলার উদ্বোধন
মাগুরার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত জায়েদ বিন কবির ও আশীষ রায় স্মরণে নাগরিক শোভা মাগুরার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত জায়েদ বিন কবির ও আশীষ রায় স্মরণে নাগরিক শোভা
পাইকগাছায় বিশ্বকর্মা পুজা অনুষ্ঠিত পাইকগাছায় বিশ্বকর্মা পুজা অনুষ্ঠিত
মাগুরায় ৩ দিনব্যাপী অভিনয় কর্মশালার উদ্বোধন মাগুরায় ৩ দিনব্যাপী অভিনয় কর্মশালার উদ্বোধন
শারদীয় দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা শারদীয় দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা
পাইকগাছায় জন্মাষ্টমী উপলক্ষে নৌকা বাইচ পাইকগাছায় জন্মাষ্টমী উপলক্ষে নৌকা বাইচ
মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে থিয়েটার ইউনিটের অভিনয় প্রতিযোগিতার উদ্বোধন মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে থিয়েটার ইউনিটের অভিনয় প্রতিযোগিতার উদ্বোধন
মাগুরায় শুভ জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা মাগুরায় শুভ জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা
পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে
মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে জাতীয়  সাংস্কৃতিক প্রতিযোগিতার  উদ্বোধন মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)