বৃহস্পতিবার ● ৩০ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » ডুমুরিয়ায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন
ডুমুরিয়ায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন
খুলনার ডুমুরিয়ার জিয়ালতলা পদ্মবুনিয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার প্রধান অতিথি হিসেবে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন।
বুধবার ডুমুরিয়া উপজেলার জিয়ালতলা গ্রামে এ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল-আমিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুর রহমান, ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা, উপজেলা কৃষি অফিসার ইসাদ ইবনে আমীন, ডুমুরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান,উত্তরণ কর্মকর্তা ইকবাল হোসেন, ফাতেমা হালিমা, শোভনা ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত বৈদ্য, সমরেশ সরকার প্রমুখ। বে-সরকারি উন্নয়ন সংস্থা সলিডারিডাড এর অর্থায়নে এই প্রকল্পটি বাস্তবায়ন করছে বে-সরকারি সংস্থা উত্তরণ।
জানা গেছে, খালটির পুনঃখনন সম্পন্ন হলে ওই এলাকার জলাবদ্ধতা দূর হবে, শুকনো মৌসুমে খালে পানি থাকবে এবং খালের পানি ব্যবহার করে ১২০৬ টি কৃষক পরিবারে ২২০০ একর কৃষি জমি সেচের আওতায় আসবে। এছাড়া ফসল উৎপাদন বাড়বে, ভূগর্ভস্থ পানির ব্যবহার কমবে। খালের পানিপথ এবং পাড় ব্যবহার করে ফসল উৎপাদনের জন্য কৃষিজ উপকরণ পরিবহন এবং কৃষক হাসিমুখে উৎপাদিত ফসল ঘরে তুলতে পারবে।
বিষয়টি বিবেচনায় নিয়ে রাজকীয় নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহায়তায়, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া সফল ফর ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট প্রকল্প এ উদ্যেগ গ্রহণ করেছে। এর আগে ডুমুরিয়া উপজেলায় সফল ফর ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট প্রকল্প আরো ৫টি খাল পুনঃখনন সম্পন্ন করেছে।
খালটির পুনঃখনন সম্পন্ন হবার পর এলাকাবাসীকে নিজ উদ্যেগে খালটির রক্ষণাবেক্ষণ করতে হবে। বায়োডায়ভার্স বাঁচিয়ে রাখার স্বার্থে খালে গাছ লাগাতে হবে, খালে বাঁধ দেওয়া যাবে না, নেট পাটা এবং কারেন্ট জাল ব্যাবহার করে দেশী এবং মা মাছ ধক্ষংস করা যাবে না।






পাইকগাছা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার
পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
নড়াইলে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি …. এসএম মনিরুল হাসান বাপ্পী
শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক বিষয়ক প্রশিক্ষণ
শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী
শ্যামনগরের গাবুরায় কৃষি প্রযুক্তি বিষয়ে ওরিয়েন্টেশন ও উপকরণ হস্তান্তর
মাগুরা পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা
পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার
মাগুরা কাত্যায়নী পূজায় লাখো মানুষের নিরাপত্তায় মন্ডপে মন্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের আশ্বাস 