শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

SW News24
শুক্রবার ● ৭ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » সাহিত্য » পাইকগাছায় সপ্তদ্বীপার পাক্ষিক সাহিত্য আসর
প্রথম পাতা » সাহিত্য » পাইকগাছায় সপ্তদ্বীপার পাক্ষিক সাহিত্য আসর
৩২০ বার পঠিত
শুক্রবার ● ৭ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় সপ্তদ্বীপার পাক্ষিক সাহিত্য আসর

 --- পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের পাক্ষিক সাহিত্য আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ ফেব্রুয়ারি শুক্রবার সকাল সাড়ে ১০টায় পাইকগাছার নতুন বাজারস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সাহিত্য আসরে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি লেখক ও সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান।
সাহিত্য আসরে কবিতা, ছড়া, প্রবন্ধ ও গল্প পাঠে অংশ গ্রহন করেন, লেখক ও কবি অসিম রায়, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি মাধুরী সাধু, দপ্তর সম্পাদক কবি রোজী সিদ্দিকী, কবি রাবেয়া আক্তার মলি, সুমাইয়া, আলম, গনেশ দাশ প্রমুখ। আলোচনা সভায় আগামি ১৫ ফেব্রুয়ারি শনিবার সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)