শুক্রবার ● ৭ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » নড়াইলের লোহাগড়ায় কৃষকদলের সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলের লোহাগড়ায় কৃষকদলের সমাবেশ অনুষ্ঠিত

ফরহাদ খান, নড়াইল ; নড়াইলের লোহাগড়া উপজেলার কালনা বাজারে ‘কৃষক সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। কৃষকদল লোহাগড়া ইউনিয়ন শাখার আয়োজনে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন-জেলা বিএনপির সহসভাপতি এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় সহসভাপতি অশোক কুমার কুন্ডু। স্বাগত বক্তব্য দেন-জেলা কৃষকদলের আহবায়ক নবীর হোসেন।
লোহাগড়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি জামিল শিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন-জেলা বিএনপির দপ্তর সম্পাদক টিপু সুলতান, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু, জেলা কৃষকদলের সদস্য সচিব এনামুল কবীর চন্দন, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক লোহাগড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সালেহা বেগম, বিএনপি নেতা হেমায়েত হোসেন, লোহাগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রসুল শিকদার, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মোল্যা, লোহাগড়া উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন পারভেজ, সদর উপজেলা কৃষকদলের সদস্য সচিব নেওয়াজ আহম্মেদ, লোহাগড়া ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক আব্দুল গফফার। এ সময় লোহাগড়া উপজেলা বিএনপি, কৃষকদল, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশ তথা কৃষকের সার্বিক উন্নয়নে কৃষকদলের হাতকে শক্তিশালী করতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশে কৃষি খাতের এবং কৃষকদের ভাগ্য উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছিলেন। শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে কৃষকদলের নেতাকর্মীরা কৃষক ও সাধারণ মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কাজ করবেন।






নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ
মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম
স্থানীয় সরকার নির্বাচনে পাইকগাছায় জামায়াতের আগাম প্রস্তুতি; মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা
মাগুরায় ১১ দলীয় ঐক্য জোটের সমাবেশ ও গণমিছিল 