শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

SW News24
শুক্রবার ● ৭ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » নড়াইলের লোহাগড়ায় কৃষকদলের সমাবেশ অনুষ্ঠিত
প্রথম পাতা » রাজনীতি » নড়াইলের লোহাগড়ায় কৃষকদলের সমাবেশ অনুষ্ঠিত
২৬৮ বার পঠিত
শুক্রবার ● ৭ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলের লোহাগড়ায় কৃষকদলের সমাবেশ অনুষ্ঠিত

---
ফরহাদ খান, নড়াইল ; নড়াইলের লোহাগড়া উপজেলার কালনা বাজারে ‘কৃষক সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। কৃষকদল লোহাগড়া ইউনিয়ন শাখার আয়োজনে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন-জেলা বিএনপির সহসভাপতি এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় সহসভাপতি অশোক কুমার কুন্ডু। স্বাগত বক্তব্য দেন-জেলা কৃষকদলের আহবায়ক নবীর হোসেন।

লোহাগড়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি জামিল শিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন-জেলা বিএনপির দপ্তর সম্পাদক টিপু সুলতান, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু, জেলা কৃষকদলের সদস্য সচিব এনামুল কবীর চন্দন, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ, জেলা  মহিলা দলের সাধারণ সম্পাদক লোহাগড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সালেহা বেগম, বিএনপি নেতা হেমায়েত হোসেন, লোহাগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রসুল শিকদার, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মোল্যা, লোহাগড়া উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন পারভেজ, সদর উপজেলা কৃষকদলের সদস্য সচিব নেওয়াজ আহম্মেদ, লোহাগড়া ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক আব্দুল গফফার। এ সময় লোহাগড়া উপজেলা বিএনপি, কৃষকদল, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দেশ তথা কৃষকের সার্বিক উন্নয়নে কৃষকদলের হাতকে শক্তিশালী করতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশে কৃষি খাতের এবং কৃষকদের ভাগ্য উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছিলেন। শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে কৃষকদলের নেতাকর্মীরা কৃষক ও সাধারণ মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কাজ করবেন।





রাজনীতি এর আরও খবর

পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার
পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি
পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা ৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ

আর্কাইভ