রবিবার ● ৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » খেলা » মাগুরায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন
মাগুরায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন

মাগুরা প্রতিনিধি : “ক্রীড়াই বিকশিত হোক তারুণ্য” এ প্রতিপাদ্য নিয়ে মাগুরায় দুই দিনব্যাপী ৫৩ তম জাতীয় স্কুল,মাদরাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন হয়েছে। গতকাল রবিবার সকালে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: অহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা,জেলা সিভিল সার্জন ডাক্তার শামীম কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি ) মো: রোকনুজ্জামান ও সহকারি শিক্ষা অফিসার প্রদ্যুত কুমার দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার মো: আলমগীর কবির। এ প্রতিযোগিতায় ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন,টেবিল টেনিস,অ্যাথলিটিক্স ও সাইক্লিন প্রতিযোগিতায় জেলার ৪ উপজেলার শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। সোমবার বিকালে এ প্রতিযোগিতার সমাপনী দিনে ৬টি ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।






বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে নড়াইলে আলোচনা সভা
পাইকগাছায় বিভিন্ন প্রতিষ্ঠানে ত্রুীড়া সামগ্রী বিতরণ ও সরকারি কর্মকর্তাদের সাথে এমপি আবুল কালাম আজাদের মতবিনিময়
অনূর্ধ্ব - ১৭ মাগুরা ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে মাগুরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন
জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টে মাগুরাজেলা ফুটবল দল চ্যাম্পিয়ন
মাগুরায় আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা
মাগুরায় ৬ দলীয় কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন
শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মাগুরায় জার্মানি ফুটবল ভক্তের কান্ড ; জমি বিক্রি করে সাড়ে সাত কিলোমিটার পতাকা প্রদর্শন
শালিখায় ৬ দলীয় ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন
শালিখায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন 